Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ৯৫ বছর বয়সে পুরো অক্টোবর মাস জুড়ে কী কাজ করলেন রানি দ্বিতীয় এলিজাবেথ
আন্তর্জাতিক

৯৫ বছর বয়সে পুরো অক্টোবর মাস জুড়ে কী কাজ করলেন রানি দ্বিতীয় এলিজাবেথ

By Mohammad Al AminOctober 26, 20213 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। গত আট বছরের মধ্যে এই প্রথম তাকে হাসপাতালে রাত কাটাতে হয়েছে। খবর বিবিসি বাংলার।

হাসপাতালে যাওয়ার আগে ৯৫-বছর বয়সী রানিকে ব্যস্ত সময় কাটাতে হয়েছে। যোগ দিতে হয়েছে একের পর এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে।

ডাক্তাররা তাকে বলেছেন, বিশ্রাম নিতে। এরপর উত্তর আয়ারল্যান্ডে তার একটি নির্ধারিত সফর বাতিল করতে হয়েছে।

তবে হাসপাতালে ভর্তি হওয়ার আগ পর্যন্ত অক্টোবর মাস জুড়ে রানি যেসব কাজে ব্যস্ত ছিলেন এখানে তার কয়েকটি তুলে ধরা হলো।

১লা অক্টোবর

রানি এলিজাবেথের জন্য মাসের শুরু হয়েছিল স্কটল্যান্ডের ব্যালমোরাল প্রাসাদে। সেখানে যুবরাজ চার্লসকে সাথে নিয়ে তিনি বেশ কিছু গাছ রোপণ করেন।

যুক্তরাজ্যের জনগণ নিজের বাড়িতে যেন বেশি করে গাছ লাগায় সেই লক্ষ্যে তারা শুরু করেছেন ‘গ্রিন ক্যানোপি’ (সবুজ আচ্ছাদন) নামে এক বিশেষ কর্মসূচি।

রানির সিংহাসনে আরোহণের প্ল্যাটিনাম জয়ন্তীকে সামনে রেখে তারা এই প্রচারাভিযান চালাচ্ছেন।

ব্যালমোরাল প্রাসাদের ঐ অনুষ্ঠানের সময় রানি ও যুবরাজ স্থানীয় প্রাইমারী স্কুলের বেশ কিছু শিক্ষার্থীর সাথেও মিলিত হন।

২রা অক্টোবর

পরের দিন রানি চলে যান প্রায় ১০০ মাইল দূরে এডিনবরা শহরে। সেখানে তিনি স্কটিশ পার্লামেন্টের ৬ষ্ঠ অধিবেশন উদ্বোধন করেন।

এই অনুষ্ঠানটিতে রানি প্রথমবারের মতো তার স্বামী প্রিন্স ফিলিপকে ছাড়াই অংশ নেন।

প্রিন্স ফিলিপ এবছর ৯৯-বছর বয়সে মারা গেছেন।

৬ই অক্টোবর

এর কিছুদিন পর রানি এলিজাবেথ বেলিজ এবং গ্রিসের কূটনীতিকদের সাথে ভিডিওর মাধ্যমে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন।

একই দিনে তিনি উইন্ডসর প্রাসাদে ক্যানাডার গোলন্দাজ বাহিনীর একটি রেজিমেন্টের সাথে সাক্ষাৎ করেন। এটি ছিল ঐ রেজিমেন্ট প্রতিষ্ঠার ১৫০তম বার্ষিকী।

এদিনই তিনি প্রধানমন্ত্রী বরিস জনসনের সাথে টেলিফোনে আলোচনা করেন।

৭ই অক্টোবর

এদিন রানি ফিরে আসেন লন্ডনে। এসময় তিনি বাকিংহাম প্রাসাদে কমনওয়েলথ গেমসের ব্যাটন হস্তান্তর করেন। রানি কমনওয়েলথ-এর প্রধান।

কোভিড মহামারি শুরু হওয়ার পর এটি ছিল বাকিংহাম প্রাসাদের প্রথম কোন রাজকীয় অনুষ্ঠান। এসময় রানির সাথে যোগ দিয়েছিলেন তার ছোট ছেলে প্রিন্স এডওয়ার্ড।

১২ই অক্টোবর

এর কিছুদিন পর রানি দ্বিতীয় এলিজাবেথ ওয়েস্টমিনস্টার অ্যাবি গির্জায় রয়্যাল ব্রিটিশ লিজিওনসের প্রতিষ্ঠার শততম বার্ষিকী পালন করেন।

এসময় লাঠিতে ভর করে চলা রানির সাথে ছিলেন তার মেয়ে প্রিন্সেস অ্যান, যাকে প্রিন্সেস রয়্যাল বলে ডাকা হয়।

১৩ই অক্টোবর

এদিন রানি বাকিংহাম প্রাসাদে পিয়ানোবাদক ডেম ইমোজেন কুপারকে স্বাগত জানান। তাকে তিনি ২০১৯ সালের সঙ্গীতে রানির পদক প্রদান করেন।

একই দিনে তিনি আরো তিনটি সৌজন্য সাক্ষাত করেন।

১৪ই অক্টোবর

এদিন রানি এলিজাবেথ চলে যান ব্রিটেনের একটি প্রদেশ ওয়েলসে। সেখানে তিনি ওয়েলসের সংসদের ৬ষ্ঠ অধিবেশনে উদ্বোধনী ভাষণ দেন।

গত পাঁচ বছরর মধ্যে এটাই ওয়েলসে রানি প্রথম সফর। ঐ ভাষণে তিনি তিনি করোনা মহামারি মোকাবেলায় ওয়েলসের জনগণের সাহসিকতার প্রশংসা করেন।

এই অনুষ্ঠানেই তাকে দৃশ্যত বলতে শোনা যায়, যারা জলবায়ু পরিবর্তন নিয়ে শুধু ‘কথা বলে’ কিন্তু কোন ‘কাজ করে না’ তাদের নিয়ে তিনি বিরক্ত বোধ করেন।

১৬ই অক্টোবর

এরপর শনিবার তিনি ফিরে আসেন ইংল্যান্ডে।

ঐ দিন তিনি বার্কশায়ার অঞ্চলের অ্যাসকটে বিখ্যাত ঘোড়দৌড় অনুষ্ঠানে যোগদান করেন।

১৮ই অক্টোবর

নিউজিল্যান্ডের নবনিযুক্ত গভর্নর-জেনারেল ডেম সিনডি কারো-র সাথে তিনি এক ভার্চুয়াল সাক্ষাতে মিলিত হন। গভর্নর-জেনারেল নিউজিল্যান্ডে রানির প্রতিনিধি হিসেবে কাজ করবেন।

১৯শে অক্টোবর

মঙ্গলবার তিনি দুটি ভার্চুয়াল সৌজন্য সাক্ষাতকারে মিলিত হন। প্রথমটি জাপানের রাষ্ট্রদূতের সাথে। অন্যটি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির সাথে।

সেদিনই সন্ধেবেলায় উইন্ডসর প্রাসাদে তিনি এক সংবর্ধনায় যোগদান করেন। গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিটের এই অনুষ্ঠানে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিলিওনেয়ার বিল গেটসসহ বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

আগামী সপ্তাহে গ্লাসগোতে জলবায়ু পরিবর্তনের ওপর শীর্ষ সম্মেলন কপ-২৬ এ রানি দ্বিতীয় এলিজাবেথ একটি রাজকীয় প্রতিনিধিদলে নেতৃত্ব দেবেন বলে কথা রয়েছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mohammad Al Amin
  • X (Twitter)

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.

Related Posts
'চেরি ব্লসম' উৎসব

অতিরিক্ত পর্যটকের চাপে জাপানে ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল

February 6, 2026
উটকে দেয়া হবে পাসপোর্ট

উটের জন্য পাসপোর্ট চালু করল সৌদি আরব

February 5, 2026
ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

February 5, 2026
Latest News
'চেরি ব্লসম' উৎসব

অতিরিক্ত পর্যটকের চাপে জাপানে ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল

উটকে দেয়া হবে পাসপোর্ট

উটের জন্য পাসপোর্ট চালু করল সৌদি আরব

ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

ভারতে তিন বোন

ভারতে তিন বোনের আত্মহত্যা, যা জানা গেল

সতর্কবার্তা শি'র

যুক্তরাষ্ট্রকে সাবধান হওয়ার সতর্কবার্তা শি’র

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন ট্রাম্প

ভারত ম্যাচ বয়কট

ভারত ম্যাচ বয়কটের পেছনে বাংলাদেশ নাকি অন্য ইস্যু, জানালেন পাক প্রধানমন্ত্রী

সরকারের কাছে ফেরত

ভেনেজুয়েলাকে ৫০ কোটি ডলার বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

১৬২ জন নিহত

এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.