
জামালপুরের ডিসি মোহাম্মদ এনামুল হককে ময়মনসিংহে এবং হবিগঞ্জের ডিসি মো. কামরুল হাসানকে কুমিল্লার ডিসি হিসেবে বদলি করা হয়েছে। অন্য সাত জেলায় নতুন কর্মকর্তাদের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিভাগে সংযুক্ত উপসচিব খালেদ মোহাম্মদ জাকি দিনাজপুর, স্ট্রেনদেনিং পাবলিক ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম সার্ভিস ডেলিভারির প্রোগ্রাম এক্সিকিউটিভ অ্যান্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ সাইদুল ইসলাম কুষ্টিয়ায়, ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব ইশরাত জাহানকে হবিগঞ্জ এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ মিজানুর রহমানকে রাঙামাটির ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. মিজানুর রহমানকে ঝিনাইদহ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত উপসচিব মুর্শেদা জামানকে জামালপুর এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে সংযুক্ত উপসচিব মো. তৌফিক-ইলাহী-চৌধুরীকে ভোলার ডিসি করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



