Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আর্ন প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে ৯ লাখেরও বেশি যুবক-যুবতী: প্রতিমন্ত্রী
জাতীয়

আর্ন প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে ৯ লাখেরও বেশি যুবক-যুবতী: প্রতিমন্ত্রী

By Hasan MajorAugust 24, 20233 Mins Read

আর্ন প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে ৯ লাখেরও বেশি যুবক-যুবতী: প্রতিমন্ত্রী

Advertisement
জুমবাংলা ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় গৃহীত আর্ন প্রকল্পের মাধ্যমে ৯ লাখেরও বেশি যুব/যুব নারীকে শিক্ষা কার্যক্রম, প্রশিক্ষন প্রদান ও কর্মসংস্থানের আওতায় আনা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।

তিনি বলেন, গত জুনে একনেক সভায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক (Economic Acceleration and Resilience for NEET) EARN প্রকল্পটি অনুমোদন করা হয়েছে। প্রকল্পটি মোট ৩,৩৪৮.০০ কোটি (তিন হাজার তিনশত আটচল্লিশ কোটি) টাকা ব্যয়ে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ৬৪ জেলার ২৫ টি উপজেলায় বাস্তবায়িত হবে।

প্রতিমন্ত্রী আজ বিকালে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ” নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন” কর্তৃক আয়োজিত ৬৪ জেলার বিখ্যাত খাবার ও পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে দেশের যুব সমাজের প্রায় ৯ লাখেরও বেশি যুব/যুব নারী উপকারভোগীর আওতায় আসবে। এর পাশাপাশি প্রায় বিশ লাখেরও বেশি যুব/যুব নারী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে বলে আমরা আশা করছি। এছাড়া, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের প্রত্যাশা পূরণে এই প্রকল্প ভূমিকা পালন করবে।

স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত EARN প্রকল্পটি একনেক সভায় অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রতিমন্ত্রী।

জাহিদ আহসান রাসেল বলেন,যুবদের দক্ষতা বৃদ্ধিকল্পে ৬৪টি জেলা প্রশিক্ষণ কেন্দ্র, ৬৪টি আবাসিক যুব প্রশিক্ষণ কেন্দ্র এবং ৪৯৬টি উপজেলা কার্যালয়ের মাধ্যমে ৪১টি প্রাতিষ্ঠানিক ও ৪২টি অপ্রাতিষ্ঠানিক ট্রেড সর্বমোট ৮৩ টি ট্রেডে নিয়মিত যুবদের দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।

আর্ন প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে ৯ লাখেরও বেশি যুবক-যুবতী: প্রতিমন্ত্রীযুব উন্নয়ন অধিদপ্তর প্রতিবছর ৩.০ (তিন) লাখের অধিক সংখ্যক যুবদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলছে এবং ঋণ প্রদানের মাধ্যমে আত্ম-কর্মসংস্থান ও উদ্যোগী হিসেবে প্রতিষ্ঠার জন্য সহযোগিতা প্রদান করছে।

যুব উন্নয়ন অধিদপ্তরের জন্মলগ্ন থেকে এ পর্যন্ত প্রায় ৬৯ লক্ষের অধিক জনকে প্রশিক্ষন প্রদান করা হয়েছে এবং তাদের মধ্যে প্রায় ২৪ লক্ষ জন আত্মকর্মী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। উল্লেখ্য, বর্তমান সরকারের তিন মেয়াদে প্রায় ৩৯ লক্ষ জনকে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। যার মধ্যে প্রায় ৯ লাখ যুবক আত্মকর্মী হয়েছে।

প্রতি বছর গড়ে ৪০ হাজার প্রশিক্ষণপ্রাপ্ত যুব’র মাঝে আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প গ্রহণের জন্য ১৪০ কোটি টাকা ঋণ সহায়তা প্রদান করা হচ্ছে। চলতি বছরের জুন/২০২৩ পর্যন্ত প্রায় ১০ লক্ষ ৫৯ হাজার ৩৪৬ জন যুবককে ২ হাজার ৩৯২ কোটি টাকার যুব ঋণ দিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। বর্তমান সরকারের গত তিন মেয়াদে ৫ লক্ষ ৩০ হাজার ৭৮৭ জন প্রশিক্ষিত যুবদের মাঝে ১ হাজার ৫ শত ৪৭ কোটি ৩০ লক্ষ টাকা ঋণ সহায়তা প্রদান করা হয়েছে। যুবদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কর্মসংস্থান ব্যাংক ও NRBC ব্যাংক এর সাথে MoU করা হয়েছে। এখান থেকে আমাদের প্রশিক্ষিত যুবরা ৫ থেকে ১০ লক্ষ টাকা startup capital হিসেবে ঋণ সুবিধা পাচ্ছে।

যুব উন্নয়ন অধিদপ্তর ২০২১ থেকে ২০২৩ সময়কালে ৪০,০০ (চল্লিশ হাজার) সুদক্ষ গাড়ীচালক তৈরির জন্য একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এ সকল গাড়ীচালকের দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এছাড়া, যুবদের আধুনিক উন্নত প্রশিক্ষণ এবং বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা ও পিএইচডি প্রদানের লক্ষ্যে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

June 22, 2026
Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

June 22, 2026
ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

June 22, 2026

Latest News

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

Sarwar

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

PM

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

PM

মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

Lake

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সাথে লেক ভ্রমণে ডা. জুবাইদা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa