জুমবাংলা ডেস্ক : প্রায় ৯ লাখ নগদ টাকাসহ হারুন অর রশিদ নামে জামালপুরের এক বিকাশকর্মী নিখোঁজ হয়েছেন। এই ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি করা হলেও এক সপ্তাহেও সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে তার পরিবার।

image-90581-1570784643

Advertisement
তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছন, নিখোঁজ বিকাশকর্মীর সন্ধান চেয়ে দেশের সকল থানায় ম্যাসেজ দেয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তার সন্ধান পাওয়ার আশা করছেন তিনি।

নিখোঁজ বিকাশকর্মী হারুনের বাবা মোঃ আব্দুল গাফ্ফার জানিয়েছেন, তার ছেলে হারুন অর রশিদ (৩০) জামালপুর শহরের বিকাশ ডিস্ট্রিবিউটর মেসার্স সিদ্দিকী এন্টারপ্রাইজে এক বছর ৪ মাস যাবৎ চাকুরি করে আসছেন। প্রতিদিনের মতো ৩ অক্টোবর অফিসে এসে কাজে যোগ দেন এবং যথারীতি কাজে বেড়িয়ে পড়েন। কাজ শেষে অফিসে ফিরে না আসায় রাত ৮টার দিকে ডিস্ট্রিবিউটর অফিস থেকে মোবাইল ফোনে জানানো হয় ৮ লাখ ৮৫ হাজার টাকা নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি।

ওইদিন থেকে সকল আত্মীয়-স্বজনদের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও হারুনের সন্ধান না পেয়ে পরদিন জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। এখন পর্যন্ত হারুনের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। ছেলেকে উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তার বাবা।

বিকাশ ডিস্ট্রিবিউটর মেসার্স সিদ্দিকী এন্টারপ্রাইজের ম্যানেজার রমজান আলী জানিয়েছেন, গত ৩ অক্টোবর কোম্পানীর ডিএসও হারুন অফিসের কাজ শেষ করে ৮ লাখ ৮৫ হাজার টাকা নিয়ে সদর উপজেলার কালিবাড়ি রেলগেটের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি। বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেমুজ্জামান জানিয়েছেন, নিখোঁজ হারুনের বাবা একটি সাধারন ডায়েরি করেছেন। হারুনকে উদ্ধার বা তার সন্ধানের জন্য দেশের প্রতিটি থানায় ছবিসহ ম্যাসেজ পাঠানো হয়েছে এবং গোয়েন্দা শাখার সহযোগিতা নেয়া হচ্ছে। তিনি আরও বলেন পুলিশের পক্ষ থেকে সব ধরণে উদ্যোগ নেয়া হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google