ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনের একটি কেন্দ্রে ফলাফলে এগিয়ে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই প্রাথমিক ফলাফল জানা গেছে।
আসটির একটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী ধানের শীষের মনোনীত বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম থেকে ১৪৮ ভোট পেয়ে এগিয়ে আছেন শাপলা কলি প্রতীকের প্রার্থী নাহিদ। সেখানে নাহিদ ইসলাম ভোট পেয়েছেন ৬২৩টি এবং বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৪৭৫টি ভোট।
ঢাকা-১১ সংসদীয় আসনটি রাজধানীর রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা নিয়ে গঠিত।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
আসনটিতে মোট ভোটার সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোট শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট চলে। বাংলাদেশে এই প্রথম সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


