ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে ভোট গণনা কার্যক্রম শুরু হয়েছে। এ আসনের এখন পর্যন্ত একটি কেন্দ্রের বেসরকারি ও প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৬০ ভোট। অপরদিকে ধানের শীষ প্রতীক নিয়ে মো. শফিকুল ইসলাম খান পেয়েছেন ৫৬৫ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
অন্যদিকে ঢাকা-১৯ আসনেও ভোট গণনা শুরু হয়েছে। এ আসনের একটি কেন্দ্রের বেসরকারি প্রাথমিক ফল প্রকাশিত হয়েছে। কেন্দ্রটির নাম মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, কেন্দ্র নম্বর ২২।
ঢাকা-১৯ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন, নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। এ আসনে মোট কেন্দ্রের সংখ্যা ১২৭টি।
এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল সাড়ে ৪টায় তা শেষ হয়। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন হয়।
সকালে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভিড় বাড়তে থাকে। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। আগামীর বাংলাদেশ গঠনের প্রত্যাশায় ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এখন সবার নজর ফলাফলের দিকে।
২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া চালুর পর এবারই সর্বাধিক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট প্রার্থী ২ হাজার ২৯ জন; এর মধ্যে ১ হাজার ৭৫৫ জন দলীয় এবং ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী। নারী প্রার্থীর সংখ্যা ৮০ জন। এবারের নির্বাচনে ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল জানিয়েছে, নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এছাড়া ৫৯টি ক্ষেত্রে জাল ভোট এবং তিনটি স্থানে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


