জুমবাংলা ডেস্ক : পবিত্র হজ পালন করতে গিয়ে চলতি বছর মো. শাজাহান (৪৮) নামে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

hajj

Advertisement

তার বাড়ি ঢাকার কদমতলীতে। শনিবার (২৫ মে) তিনি মারা যান। এ নিয়ে বাংলাদেশ থেকে হজ করতে গিয়ে মোট ছয়জন হজযাত্রী মারা গেলেন।

রবিবার (২৬ মে) ধর্মমন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টাল পিলগ্রিমের ডেথ নিউজে এসব তথ্য জানা গেছে।

পিলগ্রিম সূত্রে জানা যায়, এ বছর হজে গিয়ে গত ১৫ মে প্রথম মারা যান নেত্রকোণার কেন্দুয়ার মো. আসাদুজ্জামান (৫৭), ১৮ মে মারা যান ভোলা সদরের মো. মোস্তোফা (৮৯), ২১ মে মারা যান কুড়িগ্রামের নাগেশ্বরীর মো . লুৎফর রহমান (৬৫), ২৩ মে মারা যান ঢাকার নবাবগঞ্জের মো. মুর্তাজুর রহমান খান (৬৫) এবং ২৩ মে চট্টগ্রামের ফতেপুরের মো. ইদ্রিস (৬৪)।

বাজেটে মূল্যস্ফীতি, রিজার্ভ ও রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ

সৌদি আরবের আইন অনুযায়ী, কোন ব্যক্তি হজ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। মৃতদেহ তার নিজ দেশে নিতে দেওয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি বিবেচনায় নেওয়া হয় না।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.