কুমিল্লা জেলা পরিষদ প্রশাসকের বক্তব্যের কড়া জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ১০ কোটি টাকা বরাদ্দের বিষয়ে প্রশাসকের বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে তিনি বলেছেন, রাজস্ব ও এডিপি বরাদ্দের পার্থক্য না বুঝেই এমন দায়িত্বহীন মন্তব্য করা হয়েছে। এই অর্থ দেবিদ্বারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যয় হয়েছে, এর সঙ্গে কোনো ব্যক্তির পকেটস্থ করার সম্পর্ক নেই।

Hasnat

Advertisement

রবিবার (৩১ মে) রাতে ফেসবুক লাইভে এসে দীর্ঘ ৪৩ মিনিটের এক ভিডিওতে এসব বরাদ্দের বিস্তারিত হিসাব তুলে ধরেন এনসিপির এই নেতা। তিনি স্পষ্ট করেন, এটি স্থানীয় সরকার বিভাগ থেকে দেওয়া বিশেষ বরাদ্দ, যা জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। রাজস্ব খাত ও বিশেষ বরাদ্দ সম্পর্কে প্রশাসকের স্বচ্ছ ধারণা থাকলে তিনি এমন কথা বলতেন না। প্রশাসক বিষয়টি এমনভাবে উপস্থাপন করেছেন যেন টাকাগুলো আত্মসাৎ করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

বরাদ্দের সুনির্দিষ্ট হিসাব দিয়ে হাসনাত আবদুল্লাহ জানান, ২০২৪-২৫ অর্থবছরে এডিপি সাধারণ, এডিপি বিশেষ এবং নিজস্ব রাজস্ব খাত মিলিয়ে দেবীদ্বারে মোট ৮ কোটি ৪২ লাখ টাকার প্রকল্প দেওয়া হয়েছে। ১৪৮টি খাতের বিপরীতে এই অর্থ বরাদ্দ হয়েছে, যার একটি প্রকল্পও এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি। এই তথ্যগুলো ওয়েবসাইটের মাধ্যমে সবার জন্য উন্মুক্ত করা আছে বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

গত দুই দিন ধরে চলা ‘মিডিয়া ট্রায়াল’ ও অপপ্রচারের তীব্র সমালোচনা করে এনসিপির দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, এখানে লুকানোর কিছু নেই, সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার। যাদের নূন্যতম জ্ঞানবুদ্ধি আছে, তারা ইন্টারনেটে খুঁজলেই দেখতে পারবেন কোন খাতে কত টাকা এবং কোন প্রক্রিয়ায় ব্যয় হয়েছে। এর আগেও বিভিন্ন বাজেটের হিসাব তিনি লাইভে এসে দিয়েছেন এবং তাঁর ‘জবাবদিহিতা’ নামক ফেসবুক পেজে নিয়মিত এসব তথ্য আপডেট করা হয়। সবকিছু উন্মুক্ত থাকার পরও বিষয়টিকে নেতিবাচকভাবে উপস্থাপন করার চেষ্টাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.