Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ দশ টাকার ৬টি নোট নিয়ে পঞ্চগড়ে ভারতীয় তরুণী
Bangladesh breaking news বিভাগীয় সংবাদ রংপুর

দশ টাকার ৬টি নোট নিয়ে পঞ্চগড়ে ভারতীয় তরুণী

By Shamim Rezaজুলাই 31, 2024Updated:জুলাই 31, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : ভারত থেকে সীমানা পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের অভিযোগে সানজিদা রুনা (২৩) নামের এক তরুণীকে আটক করে পুলিশে দিয়েছে বিজিবি। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকা থেকে ওই তরুণীকে আটক করে বিজিবি।

Indian Girl

Advertisement

তবে কোন সীমান্ত দিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেছেন, তা জানা যায়নি। তার কাছে ৬টি ১০ টাকার নোট ছাড়া কিছু পাওয়া যায়নি।

ওই তরুণীর বিরুদ্ধে থানায় অনুপ্রবেশের অভিযোগে তেঁতুলিয়া মডেল থানায় মামলার প্রক্রিয়া চলছে।
আটক হওয়া ওই তরুণী জানান, তার বাড়ি ভারতের মুম্বাইয়ের বান্দ্রায়। তার বাবার নাম সেল্লু ও মায়ের নাম শান্তি। তার বাবা মুসলিম ও মা হিন্দু ধর্মাবলম্বী।

বিজিবি ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানায়, মঙ্গলবার দুপুরে তেঁতুলিয়ার ভজনপুর ইউনিয়নের বামনপাড়া এলাকায় বোরকা পরিহিত ওই তরুণীকে ঢাকা-বাংলাবান্ধা মহাসড়কে হাঁটতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে হিন্দিতে কথা বলছিলেন। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি জানালে গ্রাম পুলিশের সহযোগিতা তাকে ভজনপুর ইউনিয়ন পরিষদে নেওয়া হয়।

পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, ওই সীমান্ত এলাকায় মুক্তা নামে তার এক পরিচিত ব্যক্তি তাকে বাংলাদেশে আসতে বলেছেন।

মুম্বাইয়ের বান্দ্রা থেকে তিনি গাড়িতে করে শিলিগুড়ি আসেন। এরপরে পঞ্চগড় আসেন। তবে পঞ্চগড় যে বাংলাদেশের অংশ এটি তিনি জানে না বলে জানান। তবে তিনি যোগাযোগের জন্য নিজের, পরিবারের ও বন্ধুসহ কারো ফোন নম্বর দিতে পারেননি। পরে খবর দেওয়া হয় বিজিবিকে। এ জন্য বিজিবি তাকে আটক করে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করে।

ভজনপুর ইউনিয়নের ইউপি সদস্য কাজিম উদ্দীন বলেন, ওই ভারতীয় তরুণীকে সদর উপজেলার মীরগড় সীমান্ত এলাকায় মঙ্গলবার সকালে স্থানীয়রা ঘোরাফেরা করতে দেখেছে। আমরা ধারণা করছি, ওই সীমান্ত দিয়েই তিনি বাংলাদেশে প্রবেশ করেছেন।

তেতুঁলিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজয় কুমার রায় বলেন, ‘এক তরুণীকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে বিজিবি। আমরা আরো জিজ্ঞাসাবাদ করে তার সম্বন্ধে বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ’

লিফটে ১ ঘণ্টা ১১ মিনিট আটকা ছিলেন জেনিফার গার্নার

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউল হক বলেন, ‘এক ভারতীয় তরুণীকে সীমান্তবর্তী বামনপাড়া এলাকায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা। পরে তারা তাকে ভজনপুর ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। আমি বিষয়টি জানা পরপরই ঘটনাস্থলে ছুটে যাই। পরে খোঁজ নিয়ে জানতে পারি ওই তরুণী একজন ভারতীয়। আমরা তাকে আইনি প্রক্রিয়া শেষে পুলিশে সোপর্দ করেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
আবহাওয়ার খবর বৃষ্টির

আবহাওয়ার খবর বৃষ্টির: সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস, তাপপ্রবাহও থাকছে কিছু জেলায়

জুন 17, 2026
Manikganj

এসআইপুত্রের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক ও গর্ভপাতের অভিযোগ

জুন 17, 2026
জার্মানি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি

জুন 17, 2026
Latest News
আবহাওয়ার খবর বৃষ্টির

আবহাওয়ার খবর বৃষ্টির: সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস, তাপপ্রবাহও থাকছে কিছু জেলায়

Manikganj

এসআইপুত্রের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক ও গর্ভপাতের অভিযোগ

জার্মানি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি

গোলরক্ষক ভোজিনহা

গোলরক্ষক ভোজিনহার মাকে বিশ্বকাপে আনতে উদ্যোগ যুক্তরাষ্ট্রের

শিক্ষা মন্ত্রণালয়

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

আইনজীবী আশিক রুবাইয়াত

সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত পদত্যাগ করেছেন

সোনার দাম

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

অভিনেত্রী কেয়া পায়েল

মেসির গোলে উচ্ছ্বাসে ভাসলেন অভিনেত্রী কেয়া পায়েল

প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান

আলজেরিয়ার গোলরক্ষক যে কারণে মুখে মাস্ক পড়ে খেললেন

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa