জুমবাংলা ডেস্ক : ঢাকা-১৭ আসন উপনির্বাচনে কেন্দ্রভিত্তিক ফল ঘোষণা চলছে। এরই মধ্যে ১০৮ কেন্দ্রের বেসরকারি ফল ঘোষণা করেছেন নির্বাচনের রিটার্নিং কর্তকর্তা মনির হোসাইন খান। সোমবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে এই ফল ঘোষণা শুরু হয়।

ঢাকা-১৭ আসন উপনির্বাচন

Advertisement

১০৮ কেন্দ্রে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত পেয়েছেন ২৪ হাজার ৪২১ ভোট। তার নিকটতম প্রতীদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম পেয়েছেন চার হাজার ৮৮৫ ভোট।

এ ছাড়া জাতীয় পার্টির লাঙল প্রতীক প্রার্থী সিকদার আনিসুর রহমান এক হাজার ১৮৫ ভোট, গোলাপ ফুল প্রতীক প্রার্থী কাজী মো. রাশিদুল হাসান ৭৭১ ভোট, সোনালী আঁশ প্রতীক প্রার্থী ১৭৭ ভোট, ছড়ি প্রতীক প্রার্থী মো. আকতার হোসেন ৫৫ ভোট, ট্রাক প্রতীক মো. তারেকুল ইসলাম ভূঞাঁ ৪৩ ভোট ও ডাব প্রতীক প্রার্থী মো. রেজাউল ইসলাম স্বপন ৩৫ ভোট পেয়েছেন।

এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি খুব বেশি ছিল না। ভোট শুরুর পর থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও বিকেল ৪টার কিছু আগে একতারা প্রতীকের প্রার্থী হিরো আলমকে মারধর করা হয়। এ ছাড়া স্থানীয় সরকারের বাকি যে নির্বাচনগুলো হয়েছে সেখানে অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

ঢাকা-১৭ আসনের (গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট) উপনির্বাচনে মোট ভোটার তিন লাখ ২৫ হাজার ২০৫ জন।

ছবিটি জুম করে দেখুন, পাথরের ভিড়ে লুকিয়ে রয়েছে পাখি

এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ৬২৫ ও নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০ জন। এদিন আসনটির ১২৪টি ভোটকেন্দ্রের ৬০৫টি ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.