জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা হিসাব করে দেখি, অন্তত ৫০টি আসন রয়েছে, যেখানে ১১ দলীয় জোট হারেনি, বরং তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে খেলাফত মজলিসের ইফতার অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে এই ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়।
সারজিস আলম বলেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে কুক্ষিগত করার আরেকটি অপচেষ্টা তারা করেছে।
এই ভোট যারা গ্রহণ করেছেন, অন্তর্বর্তী সরকারে যারা ছিলেন, তাদের মধ্য থেকে এখন এই কথাগুলো ধীরে ধীরে সামনে আসছে। অন্তর্বর্তী সরকারের যেই উপদেষ্টাকে নিয়ে বিএনপির একসময় ঘোর বিরোধিতা ছিল, যাকে তারা বাংলাদেশের নাগরিকই মনে করেনি, সেই মানুষটি যখন নির্বাচনের পরে তাদের একটি মন্ত্রণালয়ের মন্ত্রী হয়ে যায়। এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী। তখন আমাদের এই জিনিসটি নিয়ে ভাবতে হয় যে কীসের বিনিময়ে তারা এমন একজন মানুষকে মন্ত্রী বানালো! এই নির্বাচনের যে নিরপেক্ষতা, এর মধ্য দিয়ে সেই নির্বাচনের নিরপেক্ষতা পর্যন্ত প্রশ্নবিদ্ধ হয়ে যায়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তিনি বলেন, এই নির্বাচনের পরে যখন সেই শপথ গ্রহণের দিন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বিএনপি জুলাইকে, জুলাই সনদকে, এই অভ্যুত্থানে অংশগ্রহণ করা দলগুলোকে ধীরে ধীরে হেয় প্রতিপূর্ণ করা শুরু করেছে। তখন আমাদের জায়গা থেকে নির্বাচনের আগে আমরা যতটুকু ঐক্যবদ্ধ ছিলাম, আগামীতে আমাদেরকে তার চেয়েও বেশি ঐক্যবদ্ধ হতে হবে। এমন অসংখ্য আসন রয়েছে বাংলাদেশে, আমরা হিসাব করে দেখি, অন্তত ৫০টি আসন রয়েছে যেখানে ১১ দলীয় জোট হারেনি, বরং তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


