জুমবাংলা ডেস্ক : চাকরি হারানোর আশঙ্কায় পড়েছেন ২০২০ সালে করোনাকালে তিন মাসের চুক্তিতে নিয়োগ পাওয়া ১১৫৪ স্বাস্থ্যকর্মী। ডিসেম্বরের পর চুক্তি বাড়ানোর দাবিতে রবিবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সামনে তারা মানববন্ধন করেছেন।

Advertisement

জানা যায়, ২০২০ সালে তিনমাসের চুক্তিতে বিভিন্ন পদে এই কর্মীদের নিয়োগ দেয় সরকার। এরপর গত চার বছরে দফায় দফায় সেই মেয়াদ ছয় মাস করে বাড়ানো হয়।

সম্প্রতি এই কর্মীদের জানানো হয়েছে ডিসেম্বর থেকে তাদের চাকরি থাকবে না।

মানববন্ধনে অংশ নেওয়া স্বাস্থকর্মীরা বলেন, ‘এতগুলো মানুষ সেসময় থেকে কাজ করে আসছি। এখন যদি চাকরি না থাকে আমরা কোথায় যাব? শুনেছি পদগুলো বহাল থাকবে, কিন্তু এই লোকবল থাকেবে না। আমাদের আবেদন, আমাদের যেন চাকরিচ্যুত না করা হয়।’

কর্মীরা জানান, গত চার বছর তারা অনিশ্চয়তার মধ্যে কাজ করেছেন এবং বর্তমানে তাদের জীবিকা হুমকির মধ্যে রয়েছে।

ডাটা এন্ট্রি অপারেটর জাহিদ হাসান বলেন, ‘আমরা অনেকেই আছি যারা সেসময় চাকরিতে যোগদান করেছি। তখন তিন মাসের প্রজেক্ট শেষ হওয়ার পর যদি আমাদের চাকরি থেকে বাদ দেওয়া হতো তবে, আমরা অন্য চাকরির জন্য পড়াশোনা করতে পারতাম। এখন চার বছর পরে এসে অনেকেরই চাকরির বয়স নেই। এখন আমাদের পেটে লাথি মারা হচ্ছে। আমি তিনবার করোনায় আক্রান্ত হয়েছি। এখন তো রিকশা চালিয়েও খেতে পারব না।’

সাদিক মোহাম্মদ ওয়াদুদ নামে আরেকজন বলেন, ‘আমাদের ১,১৫৪ জনকে করোনাকালীন বিভিন্ন প্রকল্পে নিয়োগ দেওয়া হয়েছিল। এতগুলো মানুষ এখন কর্মসংস্থানহীন হয়ে যাবে।

তারা এখন বিভিন্ন জায়গায় কর্মরত। নিজেদের যোগ্যতায় পরীক্ষা দিয়ে চাকরি হয়েছিল। আমরা চাই স্বাস্থ্যের যেকোনো জায়গায় তাদের কর্মসংস্থান করা হোক।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.