Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ১২,৫০০ কোটি টাকার রেলপথ প্রকল্পে বদলাবে বগুড়া-সিরাজগঞ্জ যোগাযোগ
জাতীয়

১২,৫০০ কোটি টাকার রেলপথ প্রকল্পে বদলাবে বগুড়া-সিরাজগঞ্জ যোগাযোগ

By Mynul Islam NadimJune 12, 2026Updated:June 12, 20262 Mins Read

সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত সাড়ে ১২ হাজার কোটি টাকা ব্যয়ে ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্প আগামী সপ্তাহে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। একই সঙ্গে বগুড়ার কেন্দ্রীয় বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের পূর্ণাঙ্গ নির্মাণকাজ সম্পন্ন করতে প্রায় ২৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শিগগিরই এ মসজিদের কাজের জন্য দরপত্র আহ্বান করা হবে।

রেলপথ

Advertisement

শুক্রবার (১২ জুন) সকালে বগুড়া প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি জানান, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্যাংক (এআইআইবিএ) এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে সিরাজগঞ্জ–বগুড়া ডুয়েলগেজ রেলপথ প্রকল্পটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রকল্পের জন্য ইতোমধ্যে সিরাজগঞ্জ ও বগুড়া জেলায় প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা ভূমি অধিগ্রহণের কাজে হস্তান্তর করা হয়েছে এবং অধিগ্রহণ কার্যক্রম প্রায় সম্পন্ন।

প্রতিমন্ত্রী আরও বলেন, দাতা সংস্থার সব আনুষ্ঠানিকতা শেষ করে আগামী নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে প্রকল্পের নির্মাণকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।

বগুড়া শহরের ভেতর দিয়ে যাওয়া রেললাইন নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, শহরের যানজট ও জনদুর্ভোগ কমাতে নতুন একটি সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী রানীরহাট থেকে বগুড়া শহর হয়ে গাবতলী পর্যন্ত উড়াল রেললাইন নির্মাণ করা হতে পারে, যা ঢাকা মেট্রোরেলের আদলে হবে। এতে শহরের ওপর দিয়ে রেল চলাচল করবে পিলারের ওপর, নিচের অংশ সড়ক হিসেবে ব্যবহার করা যাবে এবং কোনো রেলক্রসিং থাকবে না।

তিনি জানান, এ বিষয়ে আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বগুড়ার বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের উন্নয়ন বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রায় ২৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ঠিকাদার নিয়োগ করে কাজ শুরু করা হবে।

এছাড়া বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। নতুন নামকরণে এটি ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ হিসেবে সংসদে পাস করা হবে। বিশ্ববিদ্যালয়ের আওতায় সাধারণ, প্রকৌশল, কৃষি ও চিকিৎসা অনুষদ অন্তর্ভুক্ত থাকবে এবং গবেষণার সুযোগ বাড়ানো হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, বগুড়া বিমানবন্দরকে আধুনিক ও বহুমুখী আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এখানে ডমেস্টিক ও আন্তর্জাতিক ফ্লাইট ছাড়াও কার্গো সুবিধা এবং বিমানবাহিনীর একটি ঘাঁটি থাকবে। পাশাপাশি একটি বেসরকারি পাইলট প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনেরও উদ্যোগ নেওয়া হচ্ছে।

সভায় তিনি বগুড়া প্রেস ক্লাবের সংস্কার ও উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।

বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদক কালাম আজাদ সঞ্চালনা করেন এবং বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
রেলপথ
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
শামা ওবায়েদ

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

July 16, 2026
নতুন ভোটার

নতুন ভোটার হওয়ার সুযোগ

July 16, 2026
সরকারি কর্মকর্তা

সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা

July 16, 2026

Latest News

শামা ওবায়েদ

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

নতুন ভোটার

নতুন ভোটার হওয়ার সুযোগ

সরকারি কর্মকর্তা

সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা

ইসি

খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি

Salman F Rahman

চেক ডিজঅনার মামলা: জামিন পেলেন সালমান এফ রহমান

Atok

জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক

সেনাপ্রধান

দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান

ডিএমপি

জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা : ডিএমপি

হাইকোর্ট

তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট

জ্বালানি তেলের মজুত

জ্বালানি তেলের মজুত সক্ষমতা বাড়াতে ডিপো নির্মাণের উদ্যোগ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa