
Advertisement
টুর্নামেন্টের ফাইনালে সেনাবাহিনী দল টাই ব্রেকারে ৫-৩ গোলে বাংলাদেশ নৌবাহিনী দলকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি ২-২ গোলে ড্র ছিল। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী দলের ল্যান্স কর্পোরাল আহসান সেরা খেলোয়াড় বিবেচিত হন।
সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোঃ শফিকুল আলম, ওএসপি, বিএসপি, এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুড়ান্ত খেলা প্রত্যক্ষ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন । সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে সেনা, নৌ ও বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



