Advertisement
জুমবাংলা ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নেপালের আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং ‘সমৃদ্ধ নেপাল, সুখী নেপাল’ রূপকল্প পূরণে বাংলাদেশ সহায়তা প্রদানে প্রস্তুত বলে আশ্বাস দিয়েছেন। খবর বাসসের।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গাইওয়ালি আজ সন্ধ্যায় নেপাল সফররত রাষ্ট্রপতি হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আশ্বাস দেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ বর্তমানে ৪ দিনের সফরে নেপাল অবস্থান করছেন।

নেপাল সরকারের প্রতি আস্থা প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, আগামী দিনগুলোতে আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে দেশটি প্রকল্প বাস্তবায়নে সফল হবে।

শান্তিপূর্ণভাবে গণতন্ত্রে উত্তরণ এবং সফলভাবে ২০১৭ সালে ৩ পর্যায় নির্বাচন অনুষ্ঠানের জন্য রাষ্ট্রপতি নেপালের জনগণ ও রাজনৈতিক নেতাদেরকে অভিনন্দন জানান।

ঐতিহাসিক সম্পর্কের কারণে বাংলাদেশ নেপালকে খুবই গুরুত্ব দিয়ে থাকে বলে উল্লেখ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, কাঠমান্ডু মংলা বন্দর ব্যবহারের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি করতে পারে।

রাষ্ট্রপতি হামিদ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রতি নৈতিক ও মানবিক সমর্থনের জন্য নেপালের জনগণ ও রাজনৈতিক নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ প্রসঙ্গে রাষ্ট্রপতি আমাদের মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য ২০১২ ও ২০১৩ সালে নেপালের ১১ জন বিশিষ্ট রাজনৈতিককে ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ সম্মাননা প্রদানের কথা উল্লেখ করেন।

বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত নেপালী ছাত্র-ছাত্রীদের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দীর্ঘ মেয়াদী ভিত্তিতে তাদের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

বাংলাদেশে অবস্থানরত ১১ লাখ রোহিঙ্গা শরণার্থী প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধু বাংলাদেশের সমস্যা নয় বরং আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যায় পরিণত হচ্ছে। সকলের বৃহত্তর স্বার্থে এ সমস্যার সমাধান করতে হবে।

তিনি বিদ্যমান সহযোগিতায় আরও গতি সঞ্চার করতে নেপাল ও বাংলাদেশের মধ্যে উচ্চ পর্যায়ে নিয়মিত সফর বিনিময়ের প্রয়োজনীয়তার প্রতি গুরুত্বারোপ করেন।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী এ সফরের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এতে বাংলাদেশ ও নেপালের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় উপনীত হবে।

ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ এবং নেপাল ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখবে ও এক সঙ্গে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.