Advertisement

জুমবাংলা ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার পাঁচজন এবং সহকারি পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার একজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র পিওএম পূর্ব বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ কামরুজ্জামানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গুলশান বিভাগ (ক্যান্টনমেন্ট জোন), গোয়েন্দা দক্ষিন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এ জেড এম তৈমুর রহমানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অপরাধ বিভাগ (ক্রাইম-২), সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুর রহমান আজাদকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা দক্ষিন বিভাগ(কোতয়ালী জোনাল টিম), অপরাধ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলামকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহমুদুল হাসানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্লোথিং স্টোর) লজিস্টিকস বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়াও অপর এক আদেশে গোয়েন্দা পশ্চিম বিভাগের সহকারি পুলিশ কমিশনার মোঃ ইলিয়াছ হোসেনকে লালবাগ বিভাগের (চকবাজার জোন) সহকারি পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

১১ ডিসেম্বর, ২০১৯ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) স্বাক্ষরিত পৃথক দুইটি অফিস আদেশে এ বদলি করা হয়।  সূত্র-ডিএমপি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.