Advertisement

জুমবাংলা ডেস্ক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আওয়ামী লীগ চায় অসাম্প্রদায়িকতা, আওয়ামী লীগে চায় ব্যক্তি স্বাধীনতা। কাজেই সবাইকে আওয়ামী লীগ করতে হবে না। একমাত্র তারাই আওয়ামী লীগে কাজ করবে যাদের দ্বারা দেশের কোনো ক্ষতি হবে না।

শনিবার বিকালে গোয়াইনঘাট সরকারি কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমএ মান্নান আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার আমলে দেশে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে। বিগত ১২ বছরের একটানা উন্নয়নের পরেও আমাদের মাঝে কিছু লোক আছে, যারা তা মানতে চায় না। তারা দেশের উন্নয়নের অগ্রগতি দেখে দেশের মাটি থেকে দূরে সরে থাকতে চায়।

তিনি বলেন, অনেক কষ্টের বিনিময়ে অর্জিত হয়েছে এ দেশ। তাই এ দেশের স্বাধীনতাকে সুরক্ষা করা আমাদের প্রয়োজন। শেখ হাসিনা সমগ্র বিশ্বেই পরিচিত। তার অবস্থান বিশ্বের বড় নেতাদের সারিতে। তাই আসুন, সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে দেশের উন্নয়নকে তরান্বিত করতে তার সঙ্গে হাত মিলিয়ে সবাই কাজ করি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বছর বছর শুধু পাসের হার বৃদ্ধি করলেই হবে না। এর পাশাপাশি শিক্ষার গুণগত মানও নিশ্চিত করতে হবে। কারণ বিষয়ভিত্তিক লেখাপড়া করে ভালো ফলাফল করলে তার আর চাকরির জন্য অপেক্ষা করতে হয় না।

গোয়াইনঘাট সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক দিলরুবা খানমের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের এমপি শামীমা আক্তার খানম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. নাসরিন আহমদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. মজিদুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর হারুনুর রশিদ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.