জুমবাংলা ডেস্ক : সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকালে তিনি সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এর মধ্য দিয়ে ১৪ বছর পর সেনাকুঞ্জে যাচ্ছেন সাবেক এ প্রধানমন্ত্রী। সর্বশেষ তিনি ২০১০ সালে সেনাকেুঞ্জে গিয়েছিলেন।

Zia

Advertisement

এছাড়া ২০১৮ সালের পর বিএনপি চেয়ারপারসন এবারই প্রথম প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করছেন খালেদা জিয়া। এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফর করেছিলেন বিএনপি চেয়ারপারসন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় সেনাকুঞ্জের উদ্দেশে গুলশানের বাসা থেকে সেনাকুঞ্জের উদ্দেশ্যে বের হবেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপাসনের একান্ত ব্যক্তিগত সহকারী এবিএম আব্দুস সাত্তার ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

খালেদা জিয়ার সঙ্গে এবার আমন্ত্রণ পেয়েছেন তারেক রহমানও। ২০০৯ সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমন্ত্রণ জানানো হলো।

এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান এবং অন্য পদমর্যাদার সাবেক সামরিক কর্মকর্তারাসহ ২৬ জন আমন্ত্রণ পেয়েছেন। বিগত সময়ে দলীয়ভাবে এতসংখ্যক নেতা আমন্ত্রণ পেতেন না।

এর আগে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ।

মঙ্গলবার রাতে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লে. জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল এ এস এম কামরুল আহসান এই আমন্ত্রণপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন।

অবসরপ্রাপ্ত বাহারুল নতুন আইজিপি, শেখ সাজ্জাত ডিএমপি কমিশনার

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.