Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home এবার বাসেই ১৫ মিনিটে এয়ারপোর্ট থেকে ফার্মগেট
জাতীয়

এবার বাসেই ১৫ মিনিটে এয়ারপোর্ট থেকে ফার্মগেট

By Saiful IslamJuly 8, 20232 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : রাজধানীতে যোগাযোগব্যবস্থা সহজ করতে ২০১১ সালে শুরু হয় দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে করার চিন্তাভাবনা। যুগের পরিক্রমায় রাজধানীবাসীর স্বপ্নের উড়ালসড়কের এয়ারপোর্ট-ফার্মগেট পর্যন্ত ১২ কিলোমিটার অংশ আসছে সেপ্টেম্বরেই খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চালু হলে, যানজটের এ শহরে মাত্র ১৫ মিনিটেই চলে আসা যাবে এয়ারপোর্ট থেকে ফার্মগেট।

এতে অবশেষে আলোর মুখ দেখছে ২০১১ সালের ১৯ জানুয়ারিতে নির্মাণ প্রক্রিয়া শুরু হওয়া প্রকল্পটির। কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৬ সালে। কয়েক দফায় সময় বাড়িয়ে পুরো কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয় ২০২৪ সালের জুনে। তিন ভাগে বিভক্ত এ উড়াল পথের গতিপত হচ্ছে- কাওলা, কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত। চার লেনের এক্সপ্রেসওয়ের মূল লেনের দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার।

আর সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নাধীন এ সড়কের কাজ পুরোপুরি শেষ হলে বিমানবন্দর থেকে মাত্র ১৫ থেকে ২০ মিনিটেই চলে আসা যাবে যাত্রাবাড়ী। এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য পথ থাকবে ৩১টি। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছিল আট হাজার ৯৪০ কোটি টাকা। দেশের প্রথম উড়ালপথের পুরো প্রকল্প শেষ হলে রাজধানীকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের (কুতুবখালী) সঙ্গে যুক্ত করবে এক্সপ্রেসওয়েটি।

প্রকল্প নথি বিশ্লেষণ করে দেখা গেছে, তিন ধাপের মধ্যে প্রথম ধাপে রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণে কাওলা এলাকা থেকে বনানী রেলস্টেশন পর্যন্ত; দ্বিতীয় ধাপে বনানী রেলস্টেশন থেকে মগবাজার লেভেলক্রসিং পর্যন্ত এবং তৃতীয় ধাপে মগবাজার লেভেলক্রসিং থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত। অগ্রগতির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রথম ধাপ বিমানবন্দর-বনানী অংশের কাজ শেষ হয়েছে ৯২.১৫ শতাংশ। দ্বিতীয় ধাপ বনানী-মগবাজার অংশের অগ্রগতি ৪৫.৩ শতাংশ। আর শেষ ধাপ মগবাজার-কুতুবখালী অংশের কাজের অগ্রগতি ২ শতাংশ। এর মধ্যে প্রথম ধাপের দৈর্ঘ্য ৭.৪৫ কিলোমিটার, দ্বিতীয় ধাপের দৈর্ঘ্য ৫.৮৫ কিলোমিটার এবং তৃতীয় ধাপের দৈর্ঘ্য ৬.৪৩ কিলোমিটার।

প্রকল্প সূত্র জানা গেছে, বিমানবন্দর থেকে ফার্মগেট অংশের সংযোগ সড়কের কার্পেটিংয়ের কাজ শেষ হলেই এটি যানবাহন চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত হবে। রাস্তার দুই পাশে রেলিং বসানোর চলছে রাস্তায় বৈদ্যুতিক বাতি বসানোর কাজও। কয়েকদিনের মধ্যে কাওলা থেকে বনানী অংশ পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। এ প্রকল্পের জন্যে ব্যয় ধরা হয়েছে আট হাজার ৯৪০ কোটি টাকা, যার মধ্যে বাংলাদেশ সরকার দিচ্ছে দুই হাজার ৪১৩ কোটি টাকা।

এদিকে শনিবার (৮ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন কাওলা এলাকায় এক্সপ্রেসওয়ের কাজ পরিদর্শন শেষে ওবায়দুল কাদের বলেন, সেপ্টেম্বরে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন।পুরো কাজ শেষ হলে ঢাকা শহরের যানজট অনেকাংশে কমবে। একই সঙ্গে অর্থনীতিতেও এর প্রভাব পড়বে।

সেতুমন্ত্রী আরও বলেন, এই উড়াল সড়কে মোটরসাইকেল ও থ্রি হুইলার চলাচল করবে না। যানবাহন চলাচল নিরবচ্ছিন্ন রাখা হবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ১৫% এবার এয়ারপোর্ট থেকে ফার্মগেট বাসেই মিনিটে
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
সেনাসদস্য

এবার ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহলের অনুমতি পেয়েছে সেনাসদস্যরা

February 5, 2026
ঢাকার আবহাওয়া

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

February 5, 2026
সেনাবাহিনী প্রধান

নির্বাচনে সেনাসদস্যদের নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

February 5, 2026
Latest News
সেনাসদস্য

এবার ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহলের অনুমতি পেয়েছে সেনাসদস্যরা

ঢাকার আবহাওয়া

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

সেনাবাহিনী প্রধান

নির্বাচনে সেনাসদস্যদের নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

মেট্রোরেল

ভোটের দিন মেট্রোরেল চলবে কি না, জানাল ডিএমটিসিএল

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণা

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে

সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাল পুলিশ

থাকতে চাই না

‘নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না’

মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ

সিলেটে মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.