জুমবাংলা ডেস্ক : দুবাইয়ে বাংলাদেশ কনসাল জেনারেল বিএ ম জামাল হোসেনের জানিয়েছেন, আমিরাতে সরকারি ও আধাসরকারী প্রতিষ্ঠানে ভিসা বন্ধ হয়নি; বরং দেশটির ১৬টি কোম্পানি বাংলাদেশ থেকে ১২-১৫ হাজার কর্মী নেয়ার আগ্রহ দেখিয়েছে।

cosul-Dubai

Advertisement

তিনি জানান, বৈধ পথে বাংলাদেশের কর্মী এখনো আসছেন আমিরাতে। তবে ভ্রমণ ভিসার ক্ষেত্রে একটু কড়াকড়ি করলেও বৈধ ভ্রমণকারীরা অবশ্যই আসতে পারছেন।

বৃহস্পতিবার (০৬ জুন) দুবাইতে বাংলাদেশ কনস্যুলেটেরের সঙ্গে বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর নবনির্বাচিত কমিটির সদস্যদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। কনসাল জেনারেল বি এম জামাল হোসেন ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন কনস্যুলেটের প্রেস উইংয়ের প্রধান প্রথম সচিব মুহাম্মদ আরিফুর রহমান।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মামুনুর রশীদ, সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান জনি, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরশেদ আলম, সহ-সভাপতি এস এম মোদাসসের শাহ, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন, সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমদ, অর্থ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নওশের আলম সুমন, নির্বাহী সদস্য সৈয়দ খোরশেদ আলম, শাফায়াত উল্লাহ ও সদস্য শামসুল হক।

বৈঠকে বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর পক্ষ থেকে ভিসা সহজিকরণের উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। এছাড়া পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের অমিলের সমাধান, বাংলাদেশ থেকে কাজের কথা বলে নারীদের দিয়ে অনৈতিক কাজ করানো চক্রের বিরুদ্ধে ব্যবস্থা, অসহায় নারী কর্মীদের জন্য সেফ হোমের দাবিও জানানো হয়।

এর প্রেক্ষিতে কনসাল জেনারেল বলেন, সার্টিফিকেট জালিয়াতি, নারী কর্মীদের অনৈতিক কাজে বাধ্য করানো, পুরুষ কর্মীকে নারী কর্মী হিসেবে ভিসা বের করাসহ বেশ কিছু আইনবহির্ভূত কাজ করার কারণে দেশের ইমেজ সঙ্কটে পড়ার আশঙ্কাও রয়েছে। তাছাড়া এসব কর্মের কারণে ভিসা জটিলতা সৃষ্টি হয়েছে। যে বা যারা এসব অন্যায় কাজ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

বৈঠক শেষে নবনির্বাচিত নতুন কমিটির পক্ষ থেকে কনসাল জেনারেল বিএম জামাল হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.