Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home কাজ না করেই ১৬ কোটি টাকা আত্মসাৎ!
Bangladesh breaking news জাতীয়

কাজ না করেই ১৬ কোটি টাকা আত্মসাৎ!

By Saiful IslamJuly 17, 2024Updated:July 17, 20242 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় প্যাকিং হাউজ প্রকল্পে যথাযথভাবে কাজ না করে প্রকল্পের লাখ লাখ টাকা লুটপাটের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল সোমবার দুদকের একটি এনফোর্সমেন্ট টিম সরেজমিনে শ্যামপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় প্যাকিং হাউজে অভিযান চালায়। অভিযানকালে দুদক টিম প্রাথমিকভাবে ১৬ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে।

দুদক সূত্র জানায়, শ্যামপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় প্যাকিং হাউজ। রপ্তানির আগে কাঁচাপণ্যের মান যাচাই ও প্যাকিংয়ের সুবিধার জন্য এ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানে তৈরির উদ্যোগ নেয় সরকার। ২০২১ সালে নেওয়া এ প্রকল্পের ব্যয় ধরা হয় ১৫৮ কোটি টাকা। ২০২৫ সালের জুন মাসে প্রকল্পের মেয়াদ শেষ হবে। নিয়মানুযায়ী প্রকল্পের কাজ শেষ হওয়ার পরই অর্থছাড় করার কথা থাকলেও ৩০ হাজার ৬১৭ বর্গফুটের ছয়তলা ভবনের নির্মাণকাজের মাত্র পাইলিংয়ের ক্যাপের কাজ শুরু হয়েছে। কিন্তু এরই মধ্যে সিভিল ওয়ার্কের ১২ কোটি টাকার মধ্যে ৪ কোটি ৭৫ লাখ টাকা তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মালটিবিজ ইন্টারন্যাশনাল।

এছাড়া ল্যাবরেটরি আধুনিকায়নের জন্য কেন্দ্রীয় প্যাকিং হাউজের টক্সিকোলজি ল্যাবে নতুন ১৮টি মেশিন সরবরাহ করার কথা থাকলেও বাস্তবে সরবরাহ করেনি ঠিকাদার প্রতিষ্ঠান কার্নেল ইন্টারন্যাশনাল। কাগজপত্রে মেশিন সরবরাহ দেখিয়ে ১১ কোটি ৮ লাখ ১০ হাজার টাকা তুলে নিয়েছে।

শ্যামপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় প্যাকিং হাউজ নামক ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানে তৈরির লক্ষ্যে ১৫৮ কোটি টাকা ব্যয়ে চলমান প্রকল্পের (১) কাজ শেষ হওয়ার না হওয়া সত্ত্বেও অর্থছাড়, (২) টক্সিকোলজি ল্যাবে নতুন ১৮টি মেশিন সরবরাহের নামে অর্থ আত্মসাত্, (৩) সংস্থাটির ১০টি ল্যাবরেটরির যন্ত্রপাতি কেনাকাটায় মিথ্যা তথ্য ব্যবহার প্রভৃতি অভিযোগ রয়েছে। অভিযানকালে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ ও রেকর্ডপত্রের প্রাথমিক পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায় ভবন নির্মাণে শুধু পাইলিং নির্মাণের কাজ হলেও দুইতলা পর্যন্ত বিল প্রদান করা হয়েছে। এছাড়াও টক্সিকোলজি ল্যাবের মেশিন সরবরাহ সম্পর্কিত অনিয়মের অভিযোগের সংশ্লেষে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। রেকর্ডপত্র বিশ্লেষণপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ১৬ bangladesh, breaking news আত্মসাৎ করেই কাজ কোটি টাকা না
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
নির্বাচন

১২ তারিখ সকালের আগে বলা যাচ্ছে না নির্বাচন হবে কি না : রেজাউল করিম

February 2, 2026
আসিফ নজরুল

অভিবাসীদের অধিকার রক্ষায় যৌথ উদ্যোগের আহ্বান উপদেষ্টা আসিফ নজরুলের

February 2, 2026
মমতা

দিল্লিতে যে হুশিয়ারি দিলেন মমতা

February 2, 2026
Latest News
নির্বাচন

১২ তারিখ সকালের আগে বলা যাচ্ছে না নির্বাচন হবে কি না : রেজাউল করিম

আসিফ নজরুল

অভিবাসীদের অধিকার রক্ষায় যৌথ উদ্যোগের আহ্বান উপদেষ্টা আসিফ নজরুলের

মমতা

দিল্লিতে যে হুশিয়ারি দিলেন মমতা

শাকিরা

পপ তারকা শাকিরার জন্মদিন আজ

পে স্কেল বাস্তবায়ন

পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৩ দিনের কর্মসূচি

ড. চৌধুরী মাহমুদ হাসান

ঢাকা বশ্বিবদ্যিালয়য়রে প্রফসোর ইমরেটিাস হলনে ড. চৌধুরী মাহমুদ হাসান

দালাই লামা

গ্র্যামি জিতলেন ৯০ বছর বয়সি ধর্মগুরু দালাই লামা

মাউশি

এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া বেতন নিয়ে জরুরি নির্দেশনা

পোস্টাল ভোটিং

মোবাইল অ্যাপের মাধ্যমে চলছে পোস্টাল ভোটিং

এলপিজির দাম

আরও বাড়ল এলপিজির দাম

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.