Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ১৬৩৭ কোটি টাকায় ৪ কার্গো এলএনজি কিনবে সরকার
জাতীয়

১৬৩৭ কোটি টাকায় ৪ কার্গো এলএনজি কিনবে সরকার

By Shamim RezaMarch 13, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : দেশে ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটাতে গত কয়েক বছর ধরে বিদেশ থেকে এলএনজি আমদানি করতে হচ্ছে। এরই অংশ হিসেবে পৃথক চারটি কোটেশনের মাধ্যমে ৪ কার্গো এলএনজি আমদানির উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে মোট খরচ হবে এক হাজার ৬৩৭ কোটি ৪৩ লাখ ২২ হাজার টাকা। এর মধ্যে যুক্তরাষ্ট্রের এক্সেলেরেট এনার্জি এলপি ১ কার্গো, সিঙ্গাপুরভিত্তিক গানভর প্রাইভেট লিমিটেড এক কার্গো এবং সিঙ্গাপুরের ভিটল এশিয়া ২ কার্গো এলএনজি সরবরাহ করবে।

এলএনজি

Advertisement

সূত্র জানায়, দেশের বিদ্যমান ও ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটানোর লক্ষ্যে কক্সবাজারের মহেশখালীতে দৈনিক ৫০০ এমএমসিএফ এবং দৈনিক ৬০০ এমএমসিএফ ক্ষমতাসম্পন্ন দুটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন করা হয়েছে। এই টার্মিনাল দুটির মাধ্যমে জি-টু-জি ভিত্তিতে পেট্রোবাংলার সঙ্গে স্বাক্ষরিত চুক্তির আওতায় কাতারগ্যাস থেকে ১৫ বছর মেয়াদে বর্তমানে ২.৫ এমটিপিএল এবং ওমান থেকে ১০ বছর মেয়াদে বর্তমানে ১.০ এমটিপিএল মোট ৩.৫ এমটিপিএল এলএনজি আমদানি করা হচ্ছে। এছাড়া, দেশে বিদ্যুৎ, শিল্প ও সার কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের জন্য দীর্ঘমেয়াদি ভিত্তিতে এলএনজি আমদানির পাশাপাশি স্পট মার্কেট থেকেও এলএনজি ক্রয় করা হচ্ছে। সে প্রেক্ষিতে স্পট মার্কেট থেকে ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সর্বমোট ১৩ কার্গো এলএনজি ক্রয়ের জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী (প্রধানমন্ত্রী) নীতিগত অনুমোদন দিয়েছেন।

স্পট মার্কেট থেকে এলএনজি ক্রয়ের লক্ষ্যে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) প্রস্তুত করে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং গ্রহণ ও অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির নীতিগত অনুমোদনের ভিত্তিতে পেট্রোবাংলা এমএসপিএ অনুস্বাক্ষরকারী ২৩ টি প্রতিষ্ঠানের সঙ্গে এমএসপিএ চূড়ান্ত করে।

কোভিড-১৯ এর জন্য সরাসরি অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দরপ্রস্তাব গ্রহণ না করে এলএনজি স্পট পারচেজ (এলএসপি) সফটওয়্যারের মাধ্যমে দরপ্রস্তাব গ্রহণ করা হচ্ছে। সে প্রেক্ষিতে ২০২০ সাল থেকে স্পট মার্কেট থেকে এলএনজি কার্গো আমদানির জন্য ওই সফটওয়্যারের মাধ্যমে দরপ্রস্তাব আহ্বান করা হয়।

উল্লেখ্য, ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ৫ বছরে মোট ৬৮টি দরপ্রস্তাব আহ্বান করা হয়। তার মধ্যে ৫৯টি কার্গো এলএনজি গ্রহণের জন্য সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন নেওয়া হয়েছে।

সূত্র জানায়, বিদ্যুৎ, ক্যাপটিভ বিদ্যুৎ, শিল্প ও বাণিজ্যিক খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের জন্য ২০২৪ সালের এপ্রিল মাসে স্পট মার্কেট থেকে ৫ কার্গো এলএনজি ক্রয় করা প্রয়োজন।

উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরে স্পট মার্কেটে এলএলজির দামের তারতম্য লক্ষ্য করা যাচ্ছে। ফলে সার্বিক বিবেচনায় গত ৪ মার্চ তারিখে আরপিজিসিএল থেকে এমএসপিএ স্বক্ষরকারী প্রতিষ্ঠানের কাছে স্পট মার্কেট থেকে ২০২৪ সালের এপ্রিল মাসের জন্য ১ কার্গো এলএনজি সরবরাহের দর প্রস্তাব আহ্বান করে ই-মেইলে চিঠি পাঠানো হয়। একটি মাত্র প্রতিষ্ঠান দর প্রস্তাব দাখিল করায় এবং আবারও দর প্রস্তাব আহ্বানের পর্যাপ্ত সময় থাকায় এলএনজি আমদানির দাম আরও প্রতিযোগিতামূলক করার জন্য ৩টি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে যুক্তরাষ্ট্রের এক্সেলারেট এনার্জি এলপি প্রতি ইউনিট এলএনজি ৯.৭৮৫৮ মার্কিন ডলার উল্লেখ করে সর্বনিম্ন দরদাতা হিসেবে এক কার্গো এলএনজি সরবরাহ করবে। এতে ব্যয় হবে ৪২৩ কোটি ১৬ লাখ ৯৩ হাজার ৬৫ টাকা।

ইফতারের পর ধূমপান করলে যা ঘটবে আপনার শরীরে

এছাড়া একই পদ্ধতিতে সিঙ্গাপুরভিত্তিক মেসার্স গানভর প্রাইভেট লিমিটেড এক কার্গো এলএনজি সরবরাহ করবে। প্রতি ইউনিটের দাম ৯.৩৬৯০ মার্কিন ডলার হিসেবে এতে ব্যয় হবে ৪০৫ কোটি ১৪ লাখ ৫৫ হাজার ৪০৮ টাকা। সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়ার কাছ থেকে প্রতি ইউনিট এলএনজি ৯.৪৭০০ মার্কিন ডলার হিসেবে এক কার্গো এলএনজি ক্রয়ে ব্যয় হবে ৪০৯ কোটি ৫১ লাখ ৩১ হাজার ৪৪ টাকা। একই প্রতিষ্ঠান অর্থাৎ ভিটল এশিয়ার কাছ থেকে প্রতি ইউনিট এলএনজি ৯.২৩৮৮ মার্কিন ডলার হিসেবে আরও এক কার্গো এলএনজি ক্রয় করা হবে। এতে ব্যয় হবে ৩৯ কোটি ৫১ লাখ ৫২ হাজার ৭৬১ টাকা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa