Advertisement
জুমবাংলা ডেস্ক: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার নির্বাচনে লাইনে দাঁড়িয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সোমবার (২১ জুন) সকাল ৯ টায় ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ নাম্বার বুথে তিনি ইভিএম এর মাধ্যমে মেয়র ও কাউন্সিলর পদে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট প্রদান শেষে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘আমি প্রথমবারের মত ইভিএমে ভোট দিলাম। খুবি সুন্দর একটা পদ্ধতি এবং একবারেই সময় নষ্ট হচ্ছে না। ঝামেলাও কম। এখানে ভোট নষ্ট হওয়ার কোন সুয়োগ নেই। ভোট শেষে খুব দ্রুতই ফলাফলটা পাওয়া যায়। সবাই খুব দ্রুত ভোট দিচ্ছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সেতাবগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে খালিদ মাহমুদ বলেন, আওয়ামী লীগের সময় ১৯৯৬ সালে এই পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়েছে। গত ১২ বছরে এই পৌরসভার যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তা অবিস্মরণীয়। শেখ হাসিনার আমলে, আওয়ামী লীগের আমলে এই অভূতপূর্ব উন্নয়ন হওয়ায় জনগণ আওয়ামী লীগের প্রার্থী আসলামকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করবেন।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আরিফ আফজাল জানান, ৫নং ওয়ার্ডের ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মন্ত্রী মহদোয় সকাল ৯ টায় কেন্দ্রে প্রবেশ করে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.