স্পোর্টস ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্জাইজিভিত্তিক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। প্রতিযোগিতাটির ১৬তম আসরের পর্দা উঠবে আগামী ৩১ মার্চ। এর আগে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

ipl-trophy

Advertisement

এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। যেখানে মাঠে নামবে প্রথম আসরে এসেই চ্যাম্পিয়ন হওয়া দল গুজরাট টাইটান্স। বাংলাদেশ সময় রাত আটটায় মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে দলটি।

উদ্বোধনী দিন একটি ম্যাচ হলেও পরের দুই দিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের আইপিএল চলবে প্রায় দুই মাস। গ্রুপ পর্বের ম্যাচ শেষ হবে ২১ মে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ মে। কয়েক বছরের বিরতি দিয়ে আইপিএল এবার হোম-অ্যাওয়ে ফরম্যাটে মাঠে নামতে যাচ্ছে।

গ্রুপ পর্যায়ে সব মিলিয়ে মোট ৭০টি ম্যাচ হবে। এবারের আইপিএলেও গতবারের মতো দু’টি গ্রুপ রয়েছে। গ্রুপ এ’র পাঁচটি দল হলো-মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টস। গ্রুপ বি’র পাঁচ দল-চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও গুজরাট টাইটান্স।

আইপিএলে দল পাওয়া দশ ফ্র্যাঞ্জাইজির জন্য দশটি হোম ভেন্যু রেখে সূচি চূড়ান্ত করা হয়েছে। এর আগে ২০১৯ আসর হয়েছিল হোম-অ্যাওয়ে ভিত্তিতে। পরের আসর হয় সংযুক্ত আরব আমিরাতে। ২০২১ আসর প্রথমে ভারতে, এরপর সংযুক্ত আরব আমিরাতে হয়েছে।

এবার মোট ১২টি শহরে আইপিএলের ম্যাচ হবে। শহরগুলো হলো- আহমেদাবাদ, কলকাতা, মোহালি, লখনৌ, হায়দরাবাদ, ব্যাঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, জয়পুর, মুম্বাই, গুয়াহাটি (রাজস্থান রয়্যালসের দ্বিতীয় হোম) এবং ধর্মশালা (পাঞ্জাব কিংসের দ্বিতীয় হোম)।

আইপিএলের ১৬তম আসরে বাংলাদেশের তিনজন ক্রিকেটার দল পেয়েছেন। মুস্তাফিজকে পূর্বের ফ্র্যাঞ্জাইজি দিল্লি ক্যাপিটালস ধরে রেখেছে। সাকিব আল হাসান ফিরেছেন কলকাতা নাইট রাইডার্সে। প্রথমবার আইপিএলে দল পেয়েছেন লিটন দাস। তিনিও কলকাতা নাইট রাইডার্সে খেলবেন।

পিএসএলে খেলার প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসকিন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.