Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ১৭০ হাড়ের তিমির কঙ্কাল দেখতে পাবেন উৎসুক দর্শনার্থী
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

১৭০ হাড়ের তিমির কঙ্কাল দেখতে পাবেন উৎসুক দর্শনার্থী

By Shamim RezaJanuary 28, 20244 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটে দায়িত্বরত ৬ জনের একটি টিম তিমির কঙ্কাল সংগ্রহের জন্য ছুটে যান সমুদ্রসৈকতে। মাংসসহ পুঁতে ফেলার ২ বছর ৯ মাস পর ১৭০ হাড়ের কঙ্কাল উত্তোলন করেন তারা। এটি ছিলো প্রজাতি হিসেবে ব্রাইড’স হোয়েল।

তিমির কঙ্কাল

তিমিটি ২০২১ সালে ১০ এপ্রিলে মুখের একটি হাড় ছাড়া ভেসে আসে। এর ওজন ছিল প্রায় ৯ মেট্রিক টন, দৈর্ঘ্য ৪৬ ফুট ও প্রস্থ ১৬ ফুট। গভীর বঙ্গোপসাগরে তিমিটির মৃত্যু হওয়ায় শরীরের বিভিন্ন অংশ পচে বিকৃত হয়ে গিয়েছিলো।

সেই সময়ে পুঁতে ফেলা তিমিটির ১৭০টি হাড় সংগ্রহ করে তিমির আদলে কঙ্কালটি সাজিয়ে দর্শনার্থী ও গবেষণা কাজের জন্য সংরক্ষণ করছে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির আওতায় মেরিন অ্যাকুরিয়াম স্থাপন করা হলে সেখানে ওই কঙ্কালটি স্থানান্তর করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (২৭ জানুয়ারি) সরেজমিনে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, ওই প্রতিষ্ঠানের ভূ-তাত্ত্বিক ওশানোগ্রাফি বিভাগের প্রধান ও জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মো. জাকারিয়ার নেতৃত্বে ৬ জনের একটি টিম হাড়গুলো নির্দিষ্ট একটি জায়গায় সাজিয়ে রাখার কাজে ব্যস্ত সময় পার করছেন।

টিমের সদস্যরা হলেন, মো. হানিফ বিশ্বাস, মো. নাজমুল হোসেন, মো. হারুনর রশীদ, রবিন কুমার দাশ, মো. রিপন মিয়া, আব্দুল্লাহ আল মামুন। তাদের অক্লান্ত পরিশ্রমে তিমির হাড়গুলো একে একে মাটির নিচ থেকে তোলা হয়।

জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, তিমিটি মারা যাওয়ার পর দীর্ঘদিন পানিতে ভাসতে থাকায় মুখের অংশের একটি হাড় শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পুঁতে ফেলার দুই বছর পর তিমির হাড় উত্তোলন করতে যাই আমরা। একে একে ১৭০টি হাড় তুলে সেগুলো জোড়া দিয়ে কঙ্কাল তৈরির জন্য একটি বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। বিশেষজ্ঞ দলের সদস্যরা হাড় জোড়া দিয়ে এর পূর্ণাঙ্গ রূপ দেবেন। বিশেষ করে গবেষণা কাজের জন্য এই কঙ্কাল সংরক্ষণ করা হবে। পাশাপাশি দর্শনার্থীরাও দেখতে পাবেন।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে তিমিটির মুখের একটি হাড় ছাড়া ১৭০টি হাড় সংগ্রহ করেছি। গবেষণা করে দেখেছি ব্রাইড’স হোয়েল প্রজাতির তিমির ১৭৭ থেকে ১৮৫টি হাড় থাকতে পারে। তিন থেকে চার প্রজাতির তিমি রয়েছে। তবে কোন প্রজাতির তিমির হাড় কয়টা তা নিয়ে বিস্তর গবেষণা নেই। যেহেতু ১৭০টি হাড়ের মধ্যে এই ব্রাইড’স হোয়েল প্রজাতির রূপ চলে এসেছে সুতরাং আমরা রেফারেন্স হিসেবে এ তথ্য ব্যবহার করতে পারি।

তিনি আরও বলেন, দেশি-বিদেশি গবেষক ও শিক্ষার্থীদের এটি দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। কয়েকদিনের মধ্যে এটি পূর্ণাঙ্গভাবে স্থাপনের কাজ শুরু হবে।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে কঙ্কাল উত্তোলন টিমের সদস্য মো. নাজমুল হোসেন বলেন, ‘জীবনে প্রথম এতো বড় কঙ্কাল আমি দেখেছি। এর হাড়গুলো খুঁজতে গিয়ে খুবই কৌতুহলী ছিলাম। খু্ঁজে পাওয়া হাড়গুলো একটি একটি করে জোড়া লাগাই। কঙ্কাল যতো বড় হয় ততো আমরা উৎফুল্ল হই। অবশেষে চার দিনের কঠোর পরিশ্রমে সব হাড় মাটি থেকে তুলে আনতে সক্ষম হই।’

মো. হারুনর রশীদ বলেন, ‘আমাদের টিম লিডারের মাধ্যমে লোকেশনটা পেয়ে আমরা মাটি খুঁড়তে শুরু করি। প্রথমে কঙ্কাল না পেয়ে হতাশ ছিলাম। পরে খুঁজে পেয়ে মহাখুশি। দুর্গন্ধ ছিলো তারপরও একটা একটা করে সব হাড় সংগ্রহ করি।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (একাডেমিক) বেনু কুমার দে বলেন, ‘সাগরের তিমিগুলো কোন অবস্থায় আছে, কী খাচ্ছে- এগুলোর উপর অনেক গবেষণা রয়েছে। তিমিগুলো যে প্লাস্টিক হজম করছে সে প্লাস্টিকগুলো আমরা খাচ্ছি। যা ক্যান্সারের একটি বড় উৎস। তাই এই তিমি নিয়ে শিক্ষার্থীরা অনেক গবেষণা করবে, এতে তাদের অনেক উপকার হবে। এরকম আমাদের অনেক ইকুইটিক অ্যানিমেল ও প্লান্ট আছে। এগুলো নিয়ে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট গবেষণা করবে। একদিন এই প্রতিষ্ঠান আমাদের আলোকবর্তিকা হয়ে দাঁড়াবে। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাদের পাশে আছি।’

তিনি বলেন, ‘সাগরের বুকে অপার সম্ভাবনা এবং অনেক সম্পদ লুকিয়ে আছে। আমরা সেগুলো নিশ্চিতকরণ করবো। এবং পরিমাণ নির্ধারণ করে যৌক্তিক ব্যবহারের মাধ্যমে আমাদের দেশকে সমৃদ্ধ করবো। এটি ছিলো বঙ্গবন্ধুর স্বপ্ন।’

গভীর সমুদ্রে জাহাজের মেশিন পাখায়, জালে আটকে কিংবা প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে তিমির মৃত্যু হয় বলে ধারণা করা হয়।

গোল্ডেন ভিসা কী? কাদেরকে দেওয়া হবে এটি

বিগত কয়েক বছরে কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে মৃত তিমি ভেসে আসে। তন্মধ্যে ২০২১ সালের ৩ মে টেকনাফ সমুদ্রসৈকতে প্রায় সাড়ে ৪ মেট্রিক টন ওজনের একটি তিমি ভেসে এসেছিলো। এরপর ২০২১ সালের ৯ ও ১০ এপ্রিল কক্সবাজার শহর থেকে অদূরে দরিয়ানগর ও হিমছড়ি সৈকতে প্রায় ৯ ও ১০ মেট্রিক টন ওজনের দুটি মৃত তিমি ভেসে আসে। তিমিগুলো বালুচরে পুঁতে ফেলা হয়েছিলো।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
১৭০ উৎসুক কঙ্কাল চট্টগ্রাম তিমির তিমির কঙ্কাল দর্শনার্থী দেখতে পাবেন বিভাগীয় সংবাদ হাড়ের
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

February 5, 2026
ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

February 5, 2026
Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

February 5, 2026
Latest News
Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.