Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ১৮ ছক্কায় ২৭ বলে সেঞ্চুরি, কে এই সাহিল চৌহান
ক্রিকেট (Cricket) খেলাধুলা

১৮ ছক্কায় ২৭ বলে সেঞ্চুরি, কে এই সাহিল চৌহান

By Tarek HasanJuly 13, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : চার মাসও টিকল না ইয়ান-নিকোল লফটি ইটনের আন্তর্জাতিক টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড। নামিবিয়ান ব্যাটারের ৩৩ বলের সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিয়েছেন সাহিল চৌহান। ভারতীয় বংশোদ্ভূত চৌহান আন্তর্জাতিক ক্রিকেট খেলেন এস্তোনিয়ার হয়ে।

সাহিল চৌহান

Advertisement

সোমবার সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েন মিডল-অর্ডার এই ব্যাটার। শুধু আন্তর্জাতিক টি-টোয়েন্টিই নয়, স্বীকৃত টি-টোয়েন্টির রেকর্ডও ভেঙেছেন চৌহান।

এস্তোনিয়ার একদিনে ছিল দুই ম্যাচ। প্রথমটিতে ‘গোল্ডেন ডাক’র তেতো স্বাদ পেয়েছিলেন সাহিল চৌহান। পরের ম্যাচে ব্যাট হাতে তিনি চালালেন তাণ্ডব। বিস্ফোরক এক ইনিংসে ভেঙে দিলেন একাধিক রেকর্ড।

সাইপ্রাসের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রান তাড়ায় ৪১ বলে ১৪৪ রানের অপরাজিত ইনিংস খেলে এস্তোনিয়াকে জেতান সাহিল। তার ৩৫১ দশমিক ২১ স্ট্রাইক রেটের ইনিংসে ১৮টি ছক্কার পাশাপাশি ছিল ৬ টি চারের মার। ৩২ বছর বয়সী এই ব্যাটার সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র ২৭ বলে! স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি এটিই।

অবশ্য এর আগে ৩০ বলে সেঞ্চুরি করে এই রেকর্ডের মালিক ছিলেন ক্রিস গেইল। ২০১৩ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৬৬ বলে অপরাজিত ১৭৫ রানের ইনিংসের পথে ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন ক্যারিবিয়ান এই তারকা।

সাহিলের ১৮ ছক্কা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ। ২০১৯ সালে দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের হাযরাতউল্লাহ জাজাইয়ের ১৬ ছক্কা ছিল আগের রেকর্ড।

স্বীকৃত টি-টোয়েন্টিতেও এক ইনিংসে সাহিলের চেয়ে বেশি ছক্কা মারতে পারেননি আর কেউ। এখানে তিনি গেইলের রেকর্ডে ভাগ বসিয়েছেন। ২০১৭ বিপিএলের ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে রংপুর রাইডার্সের হয়ে ৬৯ বলে ১৪৬ রানের অপরাজিত ইনিংসে ১৮ ছক্কা মেরেছিলেন গেইল।

এদিকে প্রথম ম্যাচে সাহিল শূন্য রানে ফিরলেও ১৯৬ রানের লক্ষ্য তাড়ায় এস্তোনিয়া ৫ উইকেটে জিতে যায় ৩ বল বাকি থাকতে। দ্বিতীয় ম্যাচে তাদের লক্ষ্য ছিল ১৯২ রানের। প্রথম ৮ বলের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে ফেলে এস্তোনিয়া। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে মুখোমুখি প্রথম তিনটি ডেলিভারিতে ছক্কা, চার ও ছক্কা মেরে ডানা মেলে দেন সাহিল। তার ওই ঝড় আর থামেনি।

পঞ্চম ওভারে টানা চার বলে মারেন তিনটি চার ও একটি ছক্কা, ষষ্ঠ ওভারের শেষ পাঁচ বলে চারটি ছক্কার সঙ্গে চার মারেন একটি। ফিফটি পূর্ণ করেন মাত্র ১৪ বলে। নবম ওভারে ৯৯ থেকে ছক্কা মেরেই ২৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তার খুনে ব্যাটিংয়ে এস্তোনিয়া এবার ৬ উইকেটের জয় পায় ৪২ বল বাকি থাকতে। তার ১৪৪ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ ২১ রানে অপরাজিত থাকেন বিলাল মাসুদ।

কোটি টাকা ছাড়াল আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনালের টিকিটের দাম!

এদিনের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাহিলের অভিজ্ঞতা ছিল স্রেফ দুই ম্যাচের। গত বছরের সেপ্টেম্বরে অভিষেকে ৬ বলে ২ ছক্কায় করেন অপরাজিত ১৬ রান। পরের ম্যাচে অপরাজিত ছিলেন ২ রানে। এবার চতুর্থ ম্যাচেই পেয়ে গেলেন প্রথম সেঞ্চুরির স্বাদ, যা ঝড় তুলল রেকর্ড বইয়েও।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
আর্জেন্টিনা

ফাইনালের আগে ভ্রমণ বিপর্যয়ে আর্জেন্টিনা

July 17, 2026
World Cup

এআই জানালো বিশ্বকাপ জিতবে কে

July 17, 2026
সাকিব-তাসকিন

এলপিএল শুরুর আগেই ফিক্সিং, সাকিব-তাসকিনদের মালিক গ্রেফতার!

July 17, 2026

Latest News

আর্জেন্টিনা

ফাইনালের আগে ভ্রমণ বিপর্যয়ে আর্জেন্টিনা

World Cup

এআই জানালো বিশ্বকাপ জিতবে কে

সাকিব-তাসকিন

এলপিএল শুরুর আগেই ফিক্সিং, সাকিব-তাসকিনদের মালিক গ্রেফতার!

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

টম ক্রুজ আসছেন বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

ফাইনাল

‘কেউ আমাদের সুবিধা দেয়নি, আমরা সেরা বলেই ফাইনালে’

মেসি

এমবাপের সমান গোল করেও কেন গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে মেসি?

স্কালোনি

ডি পলকে বেঞ্চে বসানোর চমকপ্রদ তথ্য দিলেন স্কালোনি

মেসি

মেসি কত অর্থের মালিক, জানুন আয়ের প্রধান উৎস

afp-messi

মেসির যেসব রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেননি

আর্জেন্টিনা

স্পেনকে হারালেই ইতিহাস, অনন্য কীর্তির দ্বারপ্রান্তে আর্জেন্টিনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa