Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় একদিনেই সড়কে নিভল ১৯ প্রাণ
জাতীয়

একদিনেই সড়কে নিভল ১৯ প্রাণ

By Saiful IslamDecember 21, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে একদিনেই সড়ক দুর্ঘটনায় ১৯ জনের নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজশাহীতে, কুমিল্লায় ও চাঁদপুরে তিনজন করে মোট নয়জন মারা যান।

একদিনেই সড়কে নিভল ১৯ প্রাণ

Advertisement

শনিবারে (২১ ডিসেম্বর) প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।

রাজশাহী:

রাজশাহীর পুঠিয়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে রাজশাহী-নাটোর মহাসড়কের পুঠিয়ার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামের আবুল হোসেনের ছেলে আবু হানিফ (২৫), তার স্ত্রী ফাতেমা খাতুন (২২) ও শ্যালিকা যুথি খাতুন (১৪)। ফাতেমা ও যুথির বাবার নাম শাহেদ আলী। বাড়ি পুঠিয়া উপজেলার পালোপাড়া গ্রামে।

চাঁদপুর:

চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহআলম।

তারা হলেন- শাহাদাৎ হোসেন (১৬), ইকবাল হোসেন (১৭) ও তানজীম আবদুল্লাহ (১৮) নামে এক বাইক আরোহী। অপর এক ঘটনায় উপজেলার পূর্ব লাড়ুয়া গ্রাম থেকে জোহা আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

টাঙ্গাইল:

মধুপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ছাড়া আশেকপুর বাইপাস এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজি চালকসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) এসব ঘটনা ঘটে।

গাজীপুর:

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার কাওরানবাজার এলাকায় মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা:

কুমিল্লার চৌদ্দগ্রামে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হন। আহত হন আটজন। রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাংরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বরিশাল:

বরিশালের মুলাদীতে ইটভাটার জন্য লাকড়ি নিয়ে রওনা দেওয়া অবৈধ টমটমের চাপায় এক কিশোর নিহত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে মুলাদীর নোমরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাবনা :

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন ভ্যানচালকসহ আরো দুইজন। শনিবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার তেলকুপি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা:

রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আপন (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খাগড়াছড়ি:

খাগড়াছড়ির মানিকছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় আরিফ হোসেন (১৯) নামে এক আরোহী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার তিনটহরী ইউপির বড়ডলু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন মানিকছড়ি থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Minister

পাঁচ বছরের বেশি পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

জেট ফুয়েলের দাম

আরও কমলো জেট ফুয়েলের দাম

জাতীয় জাদুঘর

প্রধানমন্ত্রীর উপহার পাওয়া মেসির সই করা জার্সি জাতীয় জাদুঘরে

মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa