দীর্ঘ ১৯ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতে আসছেন শাকিরা। আগামী এপ্রিলে মুম্বই ও দিল্লিতে গান গাইবেন তিনি। তবে ভক্তদের উন্মাদনা বিবেচনা করে এরই মধ্যে অনুষ্ঠানের সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছেন এই পপ তারকা। ১০ ও ১৫ এপ্রিলের নির্ধারিত সূচির সঙ্গে এখন ১১ এপ্রিলও মুম্বইয়ের মঞ্চে দেখা যাবে তাকে।

২০০৭ সালের পর এই প্রথম ভারতের মাটিতে সর্বসাধারণের জন্য গান গাইবেন শাকিরা। এর আগে আম্বানি পরিবারের এক ঘরোয়া অনুষ্ঠানে তিনি পারফর্ম করলেও সাধারণ দর্শক সেই সুযোগ পাননি। নতুন ঘোষণা অনুযায়ী, মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সের মাঠে ১০ ও ১১ এপ্রিল পরপর দুদিন অনুষ্ঠান করবেন তিনি। এরপর ১৫ এপ্রিল দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে সুরের জাদু ছড়াবেন এই শিল্পী।
আন্তর্জাতিক তারকাদের অনুষ্ঠানের টিকিটের দাম সাধারণত আকাশছোঁয়া হলেও, শাকিরার ১১ এপ্রিলের শো-এর টিকিটের দাম তুলনামূলক কম রাখা হয়েছে। এই দিনের জন্য সর্বনিম্ন টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০০০ টাকা। যদিও টিকিটের সংখ্যা আরও বাড়ানোর দাবি তুলেছেন অনুরাগীরা, তবে আয়োজকরা একে অযৌক্তিক বলে মনে করছেন।
শাকিরার এই ভারত সফরের পেছনে রয়েছে একটি বড় মানবিক কারণ। এই অনুষ্ঠানগুলো থেকে উপার্জিত অর্থ শিশুদের খাদ্য ও পুষ্টির সেবায় দান করা হবে। এ প্রসঙ্গে শাকিরা জানান: “ভারতে অনুষ্ঠান করা সব সময়ই আনন্দের। আমার এই সফরের মূল লক্ষ্য হলো প্রতিটি শিশুর জন্য প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা।”
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
শিশুদের কল্যাণে নিজের গানকে উৎসর্গ করে শাকিরা আবারও প্রমাণ করলেন তিনি শুধু মঞ্চেরই রানী নন, বাস্তবের এক দরদী মানুষও বটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


