ভারতের রাজস্থান রাজ্যের যোধপুর জেলার মানাই গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। একই দিনে বিয়ের প্রস্তুতির মাঝেই দুই বোনের মৃত্যু হয়েছে। তারা হলেন- শোভা (২৫) ও বিমলা (২৩)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুজনেই বিষাক্ত কোনো পদার্থ সেবন করেছিলেন।

রবিবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সূত্রের বরাতে এনডিটিভি জানায়, শনিবার শোভা ও বিমলার বিয়ে হওয়ার কথা ছিল। সেই উপলক্ষে শুক্রবার রাত পর্যন্ত বাড়িতে চলছিল জমকালো বিয়ের প্রস্তুতি ও আয়োজন। আনন্দঘন সেই পরিবেশ মুহূর্তেই শোকে পরিণত হয়।
পুলিশ বলছে, শুক্রবার রাত গভীর পর্যন্ত বিয়ের আনুষ্ঠানিকতা চলার পর দুই বোন ঘুমাতে যান। রাত প্রায় চারটার দিকে হঠাৎ করেই তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাদের যোধপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
আরও পড়ুন: দিল্লির বিভিন্ন স্থাপনায় হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা জারি
এনডিটিভি বলছে, মৃত্যুর খবর পেয়ে পরিবার যখন শেষকৃত্যের প্রস্তুতি শুরু করে, তখন পুলিশ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে তা স্থগিত করে। পরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হয় পরিবারের কাছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, দুই বোন বিষাক্ত কোনো পদার্থ সেবনের ফলে মারা যেতে পারেন। বিয়ের ঠিক আগের রাতে দুই বোন কেন এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা নিয়েও তদন্ত চলছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সুইসাইড নোটও উদ্ধার হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


