জুমবাংলা ডেস্ক : অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতের ভালো সম্পর্ক চাই তবে সেটি দু’পক্ষের স্বার্থের ভিত্তিতে হতে হবে। শনিবার (১৪ ডিসেম্বর) বেলাব উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

touhid

Advertisement

নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদের হাতে ক্ষমতা দিয়ে সরে যাবেন বলে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। আমাদের প্রথম কাজ হচ্ছে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা।

তিনি আরও বলেন, আমরা সব দেশের সঙ্গে সু-সম্পর্ক চাই সম্মান ও সমতার ভিত্তিতে। আর সেই লক্ষ্য নিয়েই সরকার কাজ করে যাচ্ছে। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি- আমরা ভালো সম্পর্ক চাই, তবে সেটি দুপক্ষেরই স্বার্থের ভিত্তিতে।

পৃথিবীর সবচেয়ে বড় কলা এটি, ওজন ৩ কেজি

বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সেতু বিভাগের সাবেক সচিব মো, জাহিদ হোসেন, এম আর ডি আই অ্যাডভাইজার মো. সাহিদ হোসেন, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক এয়ার কমোডর খালিদ হোসেন, রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার আফসান আল আলম, বেলাব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অলিউর রহমান কাউসার প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.