আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় দুইজন প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার একজন প্রসিকিউটর পদত্যাগ করেছেন।

সোমবার (০৯ মার্চ) এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন দিয়েছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ।
নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য দুইজন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় প্রসিকিউটর পদে নিয়োগ করা হলো।
তারা হলেন, মর্জিনা রহমান মদিনা ও মোহাম্মদ জহিরুল আমিন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
পদত্যাগের প্রজ্ঞাপনে বলা হয়, এ বিভাগের ২০২৪ সালের ৭ অক্টোবর স্মারকে আন্তরজাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার) পদে নিয়োগ করা মো. সাইমুম রেজা তালুকদারের পদত্যাগপত্র গ্রহণ করে তাকে পদের দায়িত্ব হতে অব্যাহতি দেওয়া হলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


