জনগণের সহযোগিতা পেলে দুই বছরের মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনের সমস্যার সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণের প্রশাসক আবদুস সালাম।

শুক্রবার (২২ মে) রাজধানীর এলিফেন্ট রোডের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি।
অনুষ্ঠানে কোরবানির ঈদকে সামনে রেখে ৭৫টি ওয়ার্ডে ২৪৬ টন ব্লিচিং পাউডার, ১৫০ গ্যালন স্যাভলন এবং ১ লাখ ৪০ হাজার ব্যাগ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঈদের দিন ১২ টা থেকে ৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য পরিষ্কার করা হবে। ঈদে শহরের বর্জ্য ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে নগরবাসীকেও সহযোগিতার আহ্বান জানান আবদুস সালাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



