স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই প্রক্রিয়া চূড়ান্ত করেছে। ১৬টি থেকে বেড়ে মোট ২০টি দল অংশ নেবে সেই আসরে। এর মধ্যে ১২টি দল সরাসরি টিকিট পাবে।

আর চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া বিশ্বকাপের সেরা আটটি দল যুক্ত হবে তাদের সঙ্গে। বাকি দুটি জায়গা পূরণ হবে এই বছরের ১৪ নভেম্বর শেষে পরবর্তী সেরা র্যাংকিংধারী দুটি দলকে দিয়ে।
ওয়েস্ট ইন্ডিজ যদি আসন্ন বিশ্বকাপের সেরা আট দলের মধ্যে থাকে, তখন নির্ধারিত সময়ের মধ্যে আইসিসি র্যাংকিংয়ের পরবর্তী সেরা তিনটি স্থানে থাকা দলগুলো অংশ নেবে। আর যদি উইন্ডিজ সেরা আটে থাকতে না পারে তাহলে র্যাংকিংয়ে তালিকায় থাকা সেরা দুটি দল যোগ্যতা অর্জন করবে।
এদিকে, ২০ দলের লড়াইয়ে বাকি ৮টি জায়গা পূরণ হবে আইসিসির আঞ্চলিক বাছাইপর্বের মাধ্যমে। সেখানে আফ্রিকা, এশিয়া ও ইউরোপ থেকে দুটি করে দলের পাশাপাশি আমেরিকা ও পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি করে দল জায়গা করে নিবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


