জুমবাংলা ডেস্ক : সামুদ্রিক উষ্ণ বায়ু- এল নিনোর প্রভাবে ২০২৪ হতে যাচ্ছে সাম্প্রতিক সময়ের উষ্ণতম বছর। এর প্রভাবে জলবায়ু প্যাটার্নে আসবে বড় ধরনের পরিবর্তন। এমনই বলছেন মার্কিন বিজ্ঞানীরা। তারা বলছেন, এরই মধ্যে শুরু হয়েছে এল নিনোর প্রভাব।

Advertisement

গড় তাপমাত্রার চেয়ে দশমিক পাঁচ বা এক ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণতার প্রশান্ত মহাসাগরীয় সমুদ্রস্রোত দক্ষিণ বা পূর্বে অগ্রসর হলে যে উষ্ণ তাপমাত্রার সৃষ্টি হয় তাকে এল নিনো বলে।

আবহাওয়াবিদদের মতে, এর প্রভাবে সামনের বছরগুলোতে দক্ষিণ-পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়া পড়তে পারে বড় খরার কবলে। বৃষ্টি বাড়বে যুক্তরাষ্ট্রে। কমবে, বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশীয় দেশগুলোতে। কেবল এল নিনোর প্রভাবে তাপমাত্রাবৃদ্ধিই না, আগামী ৫ বছর বিশ্বের তাপমাত্রা বাড়বে অন্তত দুই ডিগ্রি।

বৃহস্পতিবার (৯ জুন) বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ওয়ার্ল্ড মেটেরোলজিকাল অর্গানাইজেশনের মহাসচিব পেটেরি তালাস। এল নিনো প্রতি দু’ থেকে সাত বছর অন্তর ঘটে। সাধারণত যে বছর এল নিনো হয়, তার পরের বছর অনুভূত হয় তীব্র গরম। এর আগে ২০১৫-এর এল নিনোর প্রভাবে ২০১৬ তে দেখা দেয় রেকর্ড ভাঙ্গা তাপমাত্রা। সূত্র: বিবিসি

ফের বাড়তে পারে তাপমাত্রা, জানালো আবহাওয়া অফিস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.