চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা গ্রহণের অভিযোগ উঠেছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে এক পরীক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে তিন শিক্ষককে পরীক্ষায় যাবতীয় দায়িত্ব থেকে অব্যহতি দেন উপজেলার নির্বাহী কর্মকর্তার।
ওই তিন শিক্ষক হলেন, উপজেলার বাগবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, কানসাট মাহেদুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাকসুদুর রহমান, দাইপুকুরিয়া ইউসি উচ্চ বিদ্যালয়েরে সহকারী শিক্ষক মাহবুবুর রহমান মাজহারুল ইসলাম।

শিবগঞ্জের কয়লারদিয়াড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদুর রহমান লিখিত অভিযোগে উল্লেখ করেন, মঙ্গলবার (২১ এপ্রিল) এসএসসির বাংলা প্রথম পত্রের পরীক্ষায় তিনি শিবগঞ্জ উপজেলার কানসাট সোলেমান মিঞা ডিগ্রী কলেজের ৮ নম্বর কক্ষে অংশ নেন। এসময় তাকে ২০২৫ সালের সৃজনশীল প্রশ্নপত্র দেয়া হয়। বিষয়টি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে দায়িত্বরত শিক্ষকদের জানালে তারা কোন ব্যবস্থা গ্রহণ করেনি। উল্টো তাকে গালিগালাজ করেছেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, যে অভিযোগটি দেয়া হয়েছে সেখানে তাহমিদুর রহমানসহ চার শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি রাজশাহী শিক্ষাবোর্ডে যোগাযোগ করে তাদের আবার মূল্যায়নের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি ওই সময় কেন্দ্রে দায়িত্বরত তিনজনকে পরীক্ষার যাবতীয় দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


