Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ২০২৬ বিশ্বকাপের আগে ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা
খেলাধুলা ফুটবল

২০২৬ বিশ্বকাপের আগে ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা

By Mynul Islam NadimJune 5, 20262 Mins Read

২০২৬ ফিফা বিশ্বকাপের ঠিক আগে ফিফা র‌্যাঙ্কিংয়ে আবারও শীর্ষস্থান দখল করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচের পর সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন আসায় শীর্ষে উঠে এসেছে আলবিসেলেস্তেরা। ফিফা র‌্যাঙ্কিংয়ে এই অবস্থান আলবিসেলেস্তে সমর্থকদের জন্য যেমন গর্বের, তেমনি ইতিহাসভিত্তিক একটি পরিসংখ্যান কিছুটা দুশ্চিন্তার কারণও হয়ে উঠছে।

আর্জেন্টিনা

Advertisement

বৃহস্পতিবারের (৪ জুন) আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোর পর র‌্যাঙ্কিংয়ে বড় ধরনের পরিবর্তন আসে। ফ্রান্স তাদের প্রীতি ম্যাচে আইভরিকোস্টোর কাছে ২-১ গোলে হেরে পয়েন্ট হারালে তারা নেমে যায় তিন নম্বরে। একই সময়ে স্পেন ইরাকের সঙ্গে ১-১ গোলে ড্র করে গুরুত্বপূর্ণ পয়েন্ট হারায়। এই সুযোগে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করে নেয় আর্জেন্টিনা।

তবে র‌্যাঙ্কিংয়ের এই সাফল্যের সঙ্গে জড়িয়ে আছে এক অস্বস্তিকর ইতিহাস। ১৯৯২ সালে ফিফা র‌্যাঙ্কিং ব্যবস্থা চালুর পর থেকে এখন পর্যন্ত কোনো বিশ্বকাপেই টুর্নামেন্ট শুরুর আগে এক নম্বর অবস্থানে থাকা দল শিরোপা জিততে পারেনি।

এই প্রবণতার শুরু ১৯৯৪ বিশ্বকাপ থেকে। তখন শীর্ষে ছিল জার্মানি, কিন্তু তারা শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালেই বিদায় নেয়। শিরোপা জেতে ব্রাজিল ফুটবল দল।

এরপর ১৯৯৮ বিশ্বকাপের আগে শীর্ষে থাকা ব্রাজিল ফাইনালে উঠলেও স্বাগতিক ফ্রান্সের কাছে ৩-০ গোলে হেরে রানার্সআপ হয়। ২০০২ সালে আবারও ব্যর্থ হয় শীর্ষ দল; তখন এক নম্বরে থাকা ফ্রান্স গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়।

পরবর্তী আসরগুলোতেও একই ধারা অব্যাহত থাকে। ২০০৬ সালে শীর্ষে থাকা ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়ে। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে যথাক্রমে ব্রাজিল ও স্পেনও শিরোপা জিততে ব্যর্থ হয়। ২০১৮ সালে এক নম্বর র‌্যাঙ্কিং নিয়ে মাঠে নামা জার্মানি গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়।

সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপেও একই পরিণতি দেখা যায়। টুর্নামেন্টের আগে শীর্ষে থাকা ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয়। অথচ সেই আসরেই ইতিহাস গড়ে শিরোপা জেতে আর্জেন্টিনা।

ফলে ২০২৬ বিশ্বকাপের আগে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আর্জেন্টিনা এখন একদিকে আত্মবিশ্বাসী অবস্থানে থাকলেও, অন্যদিকে অতীতের এই অদ্ভুত পরিসংখ্যান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ইতিহাস এবারও পুনরাবৃত্তি করে কিনা, নাকি আর্জেন্টিনা সেই ধারা ভেঙে নতুন ইতিহাস লেখে—সেদিকেই তাকিয়ে ফুটবল বিশ্ব।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আর্জেন্টিনা
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
রাফিনিয়া

দেউলিয়ার পথে রাফিনিয়া, ঘটনা কী

June 26, 2026
fifa

দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলসহ ৪ ম্যাচের সূচি চূড়ান্ত

June 26, 2026
Scaloni-Beccaccece

স্কালোনিকে কেন ‘বিশ্বাসঘাতক’ বলেছিলেন জার্মানিকে হারানো বেকাচ্চেচে?

June 26, 2026

Latest News

রাফিনিয়া

দেউলিয়ার পথে রাফিনিয়া, ঘটনা কী

fifa

দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলসহ ৪ ম্যাচের সূচি চূড়ান্ত

Scaloni-Beccaccece

স্কালোনিকে কেন ‘বিশ্বাসঘাতক’ বলেছিলেন জার্মানিকে হারানো বেকাচ্চেচে?

জাপান

‘আমাদেরও জয়ের সুযোগ আছে’—ব্রাজিল ম্যাচ নিয়ে জাপান কোচ

অর্থায়ন

আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের দাবি আমিনুল ইসলাম বুলবুলের

Worldcup

শেষ ৩২ এ জায়গা হলো কাদের, বাদ পড়ল কারা

রোনালদো

‘রোনালদোর ওপর নির্ভরশীল নয় পর্তুগাল’

ব্রাজিল-আর্জেন্টিনা

বিশ্বকাপে ৩৫ বছর পর হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

অস্ট্রেলিয়া

প্যারাগুয়ে গোলরক্ষক গিলের দৃঢ়তায় আটকে গেল অস্ট্রেলিয়া

ম্যারাডোনা

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল নিলামে, দাম উঠতে পারে ৯২ লাখ ডলার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa