আগামী বছর থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা জানুয়ারি মাসের শেষ দিকে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা জুন মাসের শেষ দিকে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ড. আ ন ম এহছানুল হক মিলন।

পরীক্ষা

Advertisement

বুধবার (১৩ মে) বিকেলে Islamic University of Technology-এর এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, করোনা মহামারিসহ বিভিন্ন কারণে গত কয়েক বছরে দেশের শিক্ষাব্যবস্থায় যে সেশনজট তৈরি হয়েছে, তা ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ কমানো এবং পাঠদান কার্যক্রমকে আরও সুশৃঙ্খল রাখতে বাস্তবসম্মত সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে সেশনজট পুরোপুরি নিরসন করে নির্ধারিত সময়েই পরীক্ষা আয়োজনের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। শিক্ষা মন্ত্রণালয় ও নীতিনির্ধারকদের কারণে কোনো শিক্ষার্থীর জীবন থেকে অতিরিক্ত সময় নষ্ট না হয়, সে জন্য ধাপে ধাপে সব কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম ও একাডেমিক ক্যালেন্ডার নিয়মিত করার মাধ্যমেও সেশনজট কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইইউটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর হিসাইন আরবী নুরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.