Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় অপরিচ্ছন্ন নগরীর অপবাদ শীঘ্রই দূর করা হবে : মন্ত্রী
জাতীয় বিভাগীয় সংবাদ স্লাইডার

অপরিচ্ছন্ন নগরীর অপবাদ শীঘ্রই দূর করা হবে : মন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 30, 2020Updated:September 30, 20202 Mins Read
অপরিচ্ছন্ন নগরীর অপবাদ শীঘ্রই দূর করা হবে : মন্ত্রী
ফাইল ছবি
Advertisement

নিজস্ব প্রতিবেদক: ঢাকাসহ দেশের সকল নগরীকে নোংরা ও অপরিষ্কার-অপরিচ্ছন্ন বলে যে অপবাদ দেয়া হয় তা খুব শিগগিরই দূরীভূত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি আজ রাজধানীর গুলশান-২ এ বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আয়োজিত সকল সিটি কর্পোরেশনের জন্য ভ্যাকুয়াম টাইপ রোড সুইপার ট্রাক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন।

মো. তাজুল ইসলাম বলেন, আমরা গত বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবছর ঢাকাকে মশামুক্ত রাখতে সক্ষম হয়েছি। এই নগরীকে অপরিষ্কার-অপরিচ্ছন্ন বলে অপবাদ দেওয়া হয়। জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাই দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে কাজ করলে এ অপবাদ থেকেও আমরা মুক্তি পাবো।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ঢাকা শহরকে যদি আমরা পরিকল্পনা অনুযায়ী সাজাতে পারি, পরিষ্কার-পরিচ্ছন্ন করে দৃষ্টিনন্দনভাবে গড়ে তুলতে পারি তাহলে দেশের মানুষকে সৌন্দর্য উপভোগ করার জন্য আর বিদেশে যেতে হবে না।

মন্ত্রী বলেন, হাতিরঝিল থেকে উত্তরা পর্যন্ত ওয়াটার ট্রান্সপোর্ট চালু এবং দুই পাশে সাধারণ মানুষের চলাচল করার ব্যবস্থা করা হবে। এ লক্ষ্যে একটি প্রকল্প নেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

দেশের মানুষ উন্নয়ন চায়। কিন্তু সে উন্নয়ন করতে গিয়ে যাতে জনজীবন অতিষ্ঠ না হয় সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান মোঃ তাজুল ইসলাম। এ প্রসঙ্গে তিনি বলেন, উন্নয়ন করতে রাস্তা কেটে দীর্ঘসময় ধরে ফেলে রাখা হয়। এতে করে ধুলোবালি জমে পরিবেশ নষ্ট হয়। এগুলো বন্ধ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।

যারা ঢাকা শহরের আশপাশে নদ-নদী, খাল এবং পার্ক ও ফুটপাতসহ অবৈধভাবে সরকারি সম্পত্তি দখল করে আছেন তাদের দ্রুত ছেড়ে দিতে হুঁশিয়ারি উচ্চারণ করে মোঃ তাজুল ইসলাম বলেন, সরকারি জায়গা অবৈধভাবে দখল করে রাখার অধিকার কারও নেই।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দায়িত্ব প্রাপ্ত হয়েছি দেশ ও মানুষের উন্নয়ন করার জন্য, দুর্নীতি করার জন্য নয়। যারা দুর্নীতির সঙ্গে জড়িত থাকবে তাদের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

ঢাকা দুই সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকার বিভাগের অধীনে থাকা সকল প্রতিষ্ঠানকে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন মন্ত্রী।

সিটি কর্পোরেশনগুলোকে সরবরাহকৃত ভ্যাকুয়াম টাইপ রোড সুইপার ট্রাকগুলো শহরের অলি-গলিতে প্রবেশ করতে সক্ষম উল্লেখ করে মন্ত্রী এগুলোকে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করার আহ্বান জানান।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া স্থানীয় সরকার বিভাগ, ঢাকা দুই সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ডিসি সারওয়ার

শাহজালাল মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

June 23, 2026
যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

June 23, 2026
Biya

বিয়ের খরচ কমাতে ‘অতিথি নিয়ন্ত্রণ আইন’ কার্যকরের আহ্বান

June 23, 2026

Latest News

ডিসি সারওয়ার

শাহজালাল মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

Biya

বিয়ের খরচ কমাতে ‘অতিথি নিয়ন্ত্রণ আইন’ কার্যকরের আহ্বান

Bus

বাসের জানালা দিয়ে মাথা বের করায় কাল হলো সুমাইয়ার

Baba Ma

মেয়েদের সম্পত্তি লিখে দিয়ে বিপাকে বৃদ্ধ মা-বাবা

আওয়ামী লীগ

‘সবার ডিমেনশিয়া হলে হয়তো আওয়ামী লীগ বড় গলায় কথা বলতে পারবে’

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa