Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা ড্র করলো ইন্টার ও জুভেন্টাস
খেলাধুলা ফুটবল

ড্র করলো ইন্টার ও জুভেন্টাস

By জুমবাংলা নিউজ ডেস্কনভেম্বর 9, 2020Updated:নভেম্বর 9, 20203 Mins Read

Advertisement

স্পোর্টস ডেস্ক: শেষ ভাগে সমতা সুচক গোলের আগে একটি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন জ্লাটান ইব্রাহিমোভিচ। তার সমতাসুচক গোলে সিরি এ লীগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা এসি মিলান ২-২ গোলে ড্র করেছে হেলাস ভেরোনার সঙ্গে। রোববার অনুষ্ঠিত অন্য দুই ম্যাচে জয় পায়নি তাদের শিরোপা প্রতিদ্বন্দ্বি দুই ক্লাব জুভেন্টাস ও ইন্টার মিলান। দুই দলই ড্র করেছে ১-১ গোলে।

এই নিয়ে এসি মিলানের হয়ে ছয় পেনাাল্টির মধ্যে চারটিতেই গোল বঞ্চিত হওয়া ইব্রাহিমোভিচ বলেন,‘ পরেরটি আমি ফ্রাঙ্ক কেসিকে নিতে দিব। সেটিই ভাল হবে।’

রোববারের ম্যাচ শেষে তালিকার দ্বিতীয় স্থানে থাকা সাসুলোর চেয়ে দুই পয়েন্ট বেশী নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে স্টেফানো পিউলির শিষ্যরা। শুক্রবার ওই ক্লাবটি গোলশুন্য ড্র করেছিল উদিনেসের বিপক্ষে। অপরদিকে চ্যাম্পিয়ন জুভেন্টাস নেমে গেছে তালিকার পঞ্চম অবস্থানে।

প্রথমার্ধে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে এগিয়ে থাকলেও ইনজুরি টাইমে গোল করে ল্যাৎসিওকে সমতায় এনে দেন ফিলিপ ক্যাসিডো। ফলে শীর্ষধারীদের চেয়ে চার পয়েন্টে পিছিয়ে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ইন্টার মিলান ও আটালাল্টাও পরস্পরের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে। দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে দর্শনীয় হেডে গোল করে ইন্টারকে এগিয়ে দিয়েছিলেন লটারো মার্টিনেজ। কিন্তু ৭৮ মিনিটে আলেক্সি মিরানচুকের গোলে সমতা ফিরে পায় স্বাগতিক আটালান্টা। এটি ছিল সিরি এ লীগে মিরানচুকের প্রথম গোল।

আন্তর্জাতিক বিরতির আগে চার পয়েন্টের ব্যবধান নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান সংহত করার সুযোগ ছিল এসি মিলানের সামনে। কিন্তু সানসিরোতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়ে ক্লাবটি। ম্যাচের ষষ্ঠ মিনিটে গোল করে সফরকারীদের এগিয়ে দেন আন্তোনিন বারাক। ১৯ মিনিটে ডিফেন্ডার ডেভিড ক্যালাব্রিয়ার আত্মঘাতি গোলে দ্বিগুন ব্যবধানে পৌঁছে যায় তারা।

ম্যাচের ২৭মিনিটে ভেরোনার ডিফেন্ডার জিয়ানগিয়াকোমো ম্যাগনানীর আত্মঘাতি গোলে স্বাগতিক মিলান ব্যবধান কমানোর পর ৬৬ মিনিটে দলকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলে ৩৯ বছর বয়সি ইব্রাহিমোভিচ। কিন্তু পেনাল্টি থেকে তার শটের বলটি ক্রস বারের উপর দিয়ে বাইরে চলে যায়। তবে ইনজুরি টাইমের ৩য় মিনিটে তিনি ঠিকই গোল করে দলকে সমতায় ফিরিয়ে আনেন। এটি ছিল চলতি মৌসুমে তার অস্টম লীগ গোল।

এই গোলের সুবাদে লীগে প্রথম হারের লজ্জা থেকে রক্ষা পেলে এসি মিলান। যদিও ইউরোপা লীগে লিলির কাছে হেরে সব প্রতিযোগিতায় টানা ২৪ ম্যাচের অপরাজিত থাকার ধারবাহিকতা থেমে গেছে। রোবার অনুষ্ঠিত লীগের আরেক ম্যাচে বোলনিয়াকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে নাপোলি। হেনরিখ এমখিতারিয়ানের হ্যাট্রিকে জেনোয়ার বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে রোমাও নাপোলির সমান পয়েন্ট সংগ্রহ করেছে। দুই দলই এখন এক পয়েন্ট করে এগিয়ে রয়েছে জুভেন্টাসের চেয়ে।

এর আগে অনুষ্ঠিত লীগ ম্যাচে জুভেন্টাস প্রমান করেছে তারা কতটা নির্ভরশীল হয়ে পড়েছে পর্তুগাল সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদোর উপর। ১৫ মিনিটেই গোল করে জুভেন্টাসের তিন পয়েন্ট প্রাপ্তির সুযোগ করে দেন তিনি। এটি ছিল ৩৫ বছল বয়সি সিআর সেভেনের শেষ চার ম্যাচে ষষ্ঠ গোল। কিন্তু ইনজুরি টাইমের ৫ম মিনিটে দ্বিতীয়ার্ধের শুরুতে বদলী হয়ে আসা ক্যাসিডো গোলটি পরিশোধ করে দিলে সমতা নিয়ে মাঠ ছাড়ে ল্যাৎসিও। এই নিয়ে লীগের সাত ম্যাচের মধ্যে চতুর্থবারের মত ড্র করল জুভেন্টাস।

খেলা শেষে জুভেনটাস কোচ আন্দ্রে পিরলো বলেন,‘ রোনালদো হচ্ছে আমাদের গুরুত্বপুর্ন খেলোয়াড়।’ সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান

আলজেরিয়ার গোলরক্ষক যে কারণে মুখে মাস্ক পড়ে খেললেন

জুন 17, 2026
মেসি

বিশ্বকাপে সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ড মেসির, ১২তম ম্যান অব দ্য ম্যাচ জয়

জুন 17, 2026
মেসি

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি, বিশ্বকাপে নতুন মাইলফলক

জুন 17, 2026
Latest News
আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান

আলজেরিয়ার গোলরক্ষক যে কারণে মুখে মাস্ক পড়ে খেললেন

মেসি

বিশ্বকাপে সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ড মেসির, ১২তম ম্যান অব দ্য ম্যাচ জয়

মেসি

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি, বিশ্বকাপে নতুন মাইলফলক

প্রথম হ্যাটট্রিক

বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক

মেসির গোল

আবারও মেসির গোল, আর্জেন্টিনা ২-০ আলজেরিয়া

মেসির গোল

মেসির দারুণ গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

আর্জেন্টিনা

আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু, আলজেরিয়ার বিপক্ষে শক্তিশালী একাদশ

রোমাঞ্চ

এমবাপের জোড়া গোলে ফ্রান্সের রোমাঞ্চকর জয়, সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে দারুণ প্রত্যাবর্তন

নরওয়ে

ইরাককে ৪-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু নরওয়ের

সংঘর্ষ

টাইমস স্কয়ারে ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের তুমুল সংঘর্ষ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa