Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দেশে ফিরলেন এমভি আবদুল্লাহ’র ২৩ নাবিক, পরিবারে খুশির জোয়ার
জাতীয় স্লাইডার

দেশে ফিরলেন এমভি আবদুল্লাহ’র ২৩ নাবিক, পরিবারে খুশির জোয়ার

By iNews DeskMay 14, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : বিভীষিকাময় এক সফর শেষে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ অবশেষে দেশে ফিরেছে। সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়ার এক মাস পর জাহাজটি সোমবার সন্ধ্যা ৬টায় নোঙর করেছে কক্সবাজারের কুতুবদিয়ায়। এই জাহাজেই দেশে ফিরেছেন জিম্মিদশা থেকে মুক্ত ২৩ বাংলাদেশি নাবিক।

MV Abdullah

Advertisement

সাম্প্রতিক সময়ের বহুল আলোচিত জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের বন্দর থেকে ফিরতি পথে নিয়ে এসেছে ৫৬ হাজার মেট্রিক টন চুনাপাথর।

এদিকে অনিশ্চিত এক অবস্থা কাটিয়ে দেশে ফিরতে পেরে নাবিকরা উচ্ছ্বসিত। তারা জানিয়েছেন, সবার মাঝে বিরাজ করছে ঈদের আনন্দ। পরিবারের কাছে ফিরতে পারবেন, এই খুশিতে তাদের অনেকেই আত্মহারা।

এমভি আবদুল্লাহ কুতুবদিয়ায় নোঙর করার খবরে জাহাজে থাকা ২৩ নাবিকের পরিবারেও বইছে খুশির বন্যা। এখন তারা স্বজনদের কাছে পেতে শেষ মুহূর্তের অপেক্ষায় আছেন। আজ তারা চট্টগ্রাম বন্দরে পৌঁছে আনুষ্ঠানিকতা শেষে ফিরবেন নিজ নিজ বাসায়।

এমভি আবদুল্লাহ কুতুবদিয়ায় নোঙর করার তথ্য নিশ্চিত করেছেন এর মালিক-প্রতিষ্ঠান এসআর শিপিংয়ের সিইও মেহেরুল করিম। সোমবার সন্ধ্যায় তিনি বলেন, ২৩ নাবিক সুস্থ আছেন। জাহাজটি কুতুবদিয়ায় লাইটারেজের মাধ্যমে কিছু পণ্য খালাস করবে। কিছুটা হালকা করে ড্রাফট কমিয়ে পরবর্তীতে চট্টগ্রাম বন্দরের কাছাকাছি এনে বহির্নোঙরে বাকি পণ্য খালাস করা হবে। এরপর মঙ্গলবার বিকালে ছোট আকারের একটি জাহাজে করে নাবিকদের নিয়ে আসা হতে পারে চট্টগ্রাম বন্দরের জেটিতে। আগে আমাদের পরিকল্পনা ছিল তাদেরকে নগরীর সদরঘাটস্থ কেএসআরএম জেটিতে নেওয়া হবে। শেষ পর্যন্ত পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আসতে পারে। নাবিকদের হয়তো বন্দরের কোনো একটি জেটিতে নেওয়া হবে। সেখান থেকে যার যার বাড়িতে চলে যাবেন নাবিকরা। তাদের স্থলে নতুন একদল নাবিক জাহাজ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন।

কুতুবদিয়ায় নোঙর করার পর জাহাজের ক্যাপ্টেন মোহাম্মদ আবদুর রশীদ এক অডিও বার্তায় বলেন, আজ (সোমবার) সন্ধ্যা ৬টায় আমরা কুতুবদিয়ার উপকূলে নোঙর করেছি। জাহাজের সব অফিসার ক্রু সুস্থ আছেন। সবকিছু ঠিক থাকলে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কার্গো নামানোর (চুনা পাথর খালাস) কাজ শুরু হবে।

জাহাজের ফোর্থ ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ জাহাজ থেকে হোয়াটস অ্যাপে বলেন, দেশে ফিরতে পারার আনন্দ যে কতটুকু তা ভাষায় প্রকাশ করা যাবে না। জলদস্যুদের হাতে ভারী অস্ত্রের মুখে জিম্মি থাকার সময় ভাবতেও পারিনি কখনো আর দেশে ফিরতে পারব। তাই আজকের মুহূর্তটাকে স্বপ্নের মতো মনে হচ্ছে।

এমভি আবদুল্লাহর চিফ অফিসার আতিকুল্লাহ খান বিকাল সাড়ে ৫টায় তার ফেসবুকে জাহাজের ডেকে দাঁড়িয়ে নিজের একটি হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করেন। এতে তিনি লিখেছেন, ভালোবাসি বাংলাদেশ, আমার বাংলাদেশ।

এদিকে সোমবার এমভি আবদুল্লাহ কুতুবদিয়ায় বহির্নোঙরে এসে পৌঁছানোর পরপরই নাবিক পরিবারগুলোর দুশ্চিন্তার অবসান ঘটে। নাবিক আইনুল হকের মা লুৎফে আরা বেগম বলেন, ছেলে অবশেষে ঘরে ফিরতে পারছে, এর চেয়ে বড় সুখবর আর নেই। আমরা সবাই খুশি। এই খুশির মাত্রা বলে বোঝানো যাবে না।

কয়লা নিয়ে আফ্রিকার দেশ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে যাওয়ার পথে ১২ মার্চ এমভি আবদুল্লাহ ভারত মহাসাগরে জলদস্যুর কবলে পড়েছিল। ৩২ দিন পর ১৩ এপ্রিল জাহাজ ও এর ২৩ নাবিককে মুক্তি দেয় দস্যুরা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa