জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা বিপুলসংখ্যক রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকার। বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণ অধিকার পরিষদসহ নানা রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে করা এসব মামলার মধ্যে ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। এর ফলে প্রায় পাঁচ লাখ মানুষ হয়রানি থেকে মুক্তি পাচ্ছেন।

মামলা

Advertisement

রোববার (৮ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। মন্ত্রণালয় জানায়, ক্ষতিগ্রস্ত রাজনৈতিক দলগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে গঠিত আন্তমন্ত্রণালয় কমিটি মোট ৩৯টি বৈঠকের মাধ্যমে আবেদনগুলো পর্যালোচনা করে মামলাগুলো প্রত্যাহারের সুপারিশ করে। এ প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে দায়ের হওয়া রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের লক্ষ্যে সরকার ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বিশেষ উদ্যোগ নেয়। এ জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা কমিটি এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের নেতৃত্বে একটি আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়। এসব কমিটি যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত ভুক্তভোগীদের মামলা চিহ্নিত করে সুপারিশ প্রদান করছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.