Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ২০২৩ সালে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২৫৩২
জাতীয়

২০২৩ সালে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২৫৩২

By Tarek HasanJanuary 27, 20243 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : গত বছর, অর্থাৎ ২০২৩ সালে সারা দেশে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রায় আড়াই হাজার মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় ২ হাজার জন। আজ শনিবার রাজধানীর ধানমন্ডিতে রোড সেফটি ফাউন্ডেশনের কার্যালয়ে ‘২০২৩ সালের সড়ক দুর্ঘটনার বার্ষিক প্রতিবেদন প্রকাশ ও পর্যালোচনায়’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

মোটরসাইকেল দুর্ঘটনা

সংবাদ সম্মেলনে প্রতিবেদন উপস্থাপন করেন রোড সেফটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আই মাহাবুব উদ্দিন আহমেদ। রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম ও সংস্থার নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে সারা দেশে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে ২ হাজার ৫৩২টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছে ২ হাজার ৪৮৭ জন এবং আহত ১ হাজার ৯৪৩ জন। নিহতদের মধ্যে ১ হাজার ৯০৯ জন, অর্থাৎ ৭৫ দশমিক ৩৯ শতাংশেরই বয়স ১৪ থেকে ৪৫ বছর মধ্যে।

রোড সেফটি ফাউন্ডেশনের সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৯ সালে ১ হাজার ১৮৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছিল ৯৪৫ জন। ২০২০ সালে ১ হাজার ৩৮১ দুর্ঘটনায় ১ হাজার ৪৬৩ জন নিহত হয়েছিল। ২০২১ সালে ২ হাজার ৭৮টি দুর্ঘটনায় ২ হাজার ২১৪ জন এবং ২০২২ সালে ২ হাজার ৯৭৩টি দুর্ঘটনায় ৩ হাজার ৯১ জন নিহত হয়েছিল। সেই হিসাব অনুসারে, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে মোটরসাইকেল দুর্ঘটনা ও মৃত্যু উভয়ই কমেছে।

মোটরসাইকেল দুর্ঘটনার বিশ্লেষণ

মোটরসাইকেল দুর্ঘটনার মধ্যে অন্যান্য যানবাহনের নিচে চাপা পড়ে সবচেয়ে বেশি মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে, সারা দেশে মোটরসাইকেলে ভারী যানবাহনের চাপা ও ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে ১ হাজার ২৫টি, যা মোট দুর্ঘটনার ৪০ দশমিক ৪৮ শতাংশ।

এ ছাড়া অন্য যানবাহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে ৫৭২টি, যা মোট মোটরসাইকেল দুর্ঘটনার ২২ দশমিক ৫৯ শতাংশ। এর বাইরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে ৯০৪টি, যা দুর্ঘটনার ৩৫ দশমিক ৭০ শতাংশ এবং অন্যান্য কারণে দুর্ঘটনা ঘটেছে ৩১টি। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে, ৩৬ দশমিক ২১ শতাংশ বা ৯১৭টি দুর্ঘটনার ক্ষেত্রে মোটরসাইকেলচালকই এককভাবে দায়ী ছিলেন।

মোটরসাইকেল দুর্ঘটনার ক্ষেত্রে বাসচালক দায়ী ১০ দশমিক ৩০ শতাংশ; ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ, ট্রাক্টর, ট্রলি, লরিচালক দায়ী ৪০ দশমিক ৯১ শতাংশ ক্ষেত্রে এবং প্রাইভেট কার, মাইক্রোবাসের চালক দায়ী ২ দশমিক ৭২ শতাংশ।

থ্রি-হুইলার বা ইজিবাইক, সিএনজি অটোরিকশা, অটো ভ্যান, মিশুক, টেম্পো, লেগুনার চালকদের কারণে দুর্ঘটনা ঘটেছে ১০৮টি; বাইসাইকেল, প্যাডেল রিকশা, রিকশাভ্যানের চালক দায়ী দশমিক ৫১ শতাংশ ক্ষেত্রে। এ ছাড়া পথচারী দায়ী ৩ দশমিক ৮৩ শতাংশ ক্ষেত্রে এবং অন্যান্য কারণে হয়েছে ১ দশমিক ২২ শতাংশ দুর্ঘটনা।

শৈত্যপ্রবাহ বিস্তারের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস

মোটরসাইকেল দুর্ঘটনার মধ্যে ২৯ দশমিক ৩৮ শতাংশ ঘটেছে জাতীয় মহাসড়কে, ৪১ দশমিক ৫৮ শতাংশ ঘটেছে আঞ্চলিক সড়কে, ১৭ দশমিক ১৪ শতাংশ ঘটেছে গ্রামীণ সড়কে এবং ১১ দশমিক ৮৮ শতাংশ দুর্ঘটনা ঘটেছে শহরের সড়কে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘২০২৩ ‘জাতীয় ২৫৩২ দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল মোটরসাইকেল দুর্ঘটনা সালে
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণা

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে

February 5, 2026
সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল

February 5, 2026
বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাল পুলিশ

February 5, 2026
Latest News
ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণা

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে

সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাল পুলিশ

থাকতে চাই না

‘নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না’

মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ

সিলেটে মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

সুখবর

ড. ইউনূসের দেওয়া সুখবরকে সুখবর মনে করি না : তারেক

প্রতিবেদন প্রকাশ

নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে ভোটারদের উদ্বেগ প্রকাশ

নাহিদ

বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির অবস্থান কী হবে, স্পষ্ট করলেন নাহিদ

আমীর

মানুষ নিজের স্বার্থ অনুযায়ী ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টি করে: আমীর খসরু

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.