Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় রাজধানীতে ছিনতাইয়ের ২৮ হটস্পট
জাতীয়

রাজধানীতে ছিনতাইয়ের ২৮ হটস্পট

By iNews DeskFebruary 18, 20244 Mins Read

আব্দুল হামিদ : যেখানে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে, সেই জায়গাকে হটস্পট বা উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা বলা হয়। সম্প্রতি ছিনতাইকারী ও ছিনতাইয়ের ঘটনাগুলো পর্যালোচনা করে রাজধানীতে ২৮টি হটস্পটসহ মোট শতাধিক স্পট চিহ্নিত করেছে মহানগর পুলিশ (ডিএমপি)। এসব জায়গাসহ পুরো মহানগরে ছিনতাই ঠেকাতে ডিএমপি টাস্কফোর্স গঠন করেছে। এতে অন্য বছরের তুলনায় ছিনতাইয়ের ঘটনা কমেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ছিনতাই রোধে বিশেষভাবে ১৫ কৌশল নির্ধারণ করেছে ডিএমপি। এ ছাড়া ব্যবসায়ীসহ আর্থিক প্রতিষ্ঠানের অর্থ পরিবহনের ক্ষেত্রে ‘মানি এসকর্ট’ সুবিধা চালু করা হয়েছে। এর মাধ্যমে আর্থিক ছিনতাই আরও কমে আসবে বলে মনে করছেন কর্মকর্তারা।

ছিনতাই

Advertisement

ডিএমপির এক ঊধ্বর্তন কর্মকর্তা বলেন, মহানগরে ছিনতাই রোধে অপরাধপ্রবণ স্পটগুলো চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া ছিনতাইয়ের শিকার ব্যক্তিদের সঙ্গে কথা বলে তাদের কৌশলগুলো জানার চেষ্টা করেছি। সেসব বিষয়কে সামনে রেখে ছিনতাই প্রতিরোধে কাজ করছে ডিএমপি। এদের মধ্যে বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অপরাধে চাকরিচ্যুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নজরদারিতে রাখা হয়েছে।

ডিএমপির মাসিক অপরাধ প্রতিবেদনের তথ্য বলছে, এ বছরের প্রথম এক মাস ১৫ দিনে ১৩টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ২০২৩ সালের প্রথম দুই মাসে ঘটে ৩৪টি এবং ২০২২ সালের প্রথম দুই মাসে ২৬টি। ছিনতাইয়ের শিকার অধিকাংশ ব্যক্তি পথচারী।

গত বছরের ১ জুলাই ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে গাড়িতে ঢাকায় ফেরেন পুলিশ সদস্য মো. মনিরুজ্জামান। ফার্মগেট থেকে তেজগাঁও ট্রাফিক বিভাগের কার্যালয়ে যাওয়ার পথে সেজান পয়েন্টের সামনে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে জিনিসপত্র ছিনিয়ে নেয়। ওই ঘটনায় চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ এলাকায় ছিনতাইকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। ২০২২ সালের ২৭ মার্চ ভোরে শেওড়াপাড়া এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন চিকিৎসক বুলবুল আহমেদ।

ছিনতাইকারীদের হাতে খুনের ঘটনায় নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছিনতাই প্রতিরোধে সর্বশেষ গত ৭ অক্টোবর ডিএমপি সদরদপ্তরের উপকমিশনারকে (অপরাধ বিভাগ) সভাপতি করে ১৯ সদস্যবিশিষ্ট টাস্কফোর্স গঠন করা হয়। টাস্কফোর্সের পক্ষ থেকে ছিনতাইকারীরা কখন, কোথায়, কোন প্রক্রিয়ায় ছিনতাই করে সেসব তথ্য সংগ্রহ, প্রতিরোধ এবং ছিনতাইয়ে জড়িতদের আইনের আওতায় আনার বিষয়ে ডিএমপির সব ইউনিটকে চিঠি দেওয়া হয়েছে। এই প্রতিবেদকের হাতে আসা সেই চিঠিতে দেখা গেছে, সাতটি পদ্ধতিতে ছিনতাই প্রতিরোধ কর্মপরিকল্পনা সাজানো হয়েছে। এর মধ্যে ছিনতাইয়ে টার্গেট ব্যক্তি, স্থান, কৌশল, প্রতিরোধ ও পদক্ষেপ তুলে ধরা হয়েছে।

ছিনতাইয়ের স্পট
রাজধানীতে শতাধিক স্পটকে ছিনতাইকারীদের ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ব্যাংকপাড়া, আর্থিক প্রতিষ্ঠান এলাকা, বাসস্ট্যান্ড, স্টপেজ, রেলস্টেশন, লঞ্চঘাট, ধানমন্ডি লেক, বোটানিক্যাল গার্ডেন, চন্দ্রিমা উদ্যান, সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়, তিতুমীর কলেজ, ঢাকা কলেজ, বাঙলা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কাজী নজরুল ইসলাম কলেজ। এ ছাড়া বিমানবন্দর এলাকা, বিমানবন্দর রেলস্টেশন, বিমানবন্দর গোলচত্বর এলাকা, গুলিস্তান, সদরঘাট, বেড়িবাঁধ, ৩০০ ফুট, উত্তরা দিয়াবাড়ীসহ রাজধানীর সব ফুটওভার ব্রিজ ও আন্ডারপাসে ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে টাস্কফোর্সের তথ্যে উঠে এসেছে।

ছিনতাইয়ে টার্গেট যারা
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে টাকা উত্তোলনকারী, ভোরে চলাফেরা করা ব্যক্তি, ব্যবসায়িক প্রয়োজনে বের হওয়া ব্যক্তি, রমজান মাসে ইফতারের আগে ও জুমার নামাজ পড়তে বের হওয়া ব্যক্তি, লেক ও পার্কে ঘুরতে বের যাওয়া দর্শনার্থীরা, গাড়িতে বসে মোবাইলে কথা বলা ব্যক্তি, গাড়ির জন্য অপেক্ষারত সাধারণ মানুষদের মধ্যে ভাড়া শেয়ার করায় আগ্রহী ব্যক্তি, জুয়েলারি ব্যবসায়ী, প্রবাসী, ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস ব্যবহারকারী এবং রাতে রিকশা ব্যবহারকারীদের বিশেষভাবে টার্গট করছে ছিনতাইকারীরা।

ছিনতাই ঠেকাতে পুলিশের কৌশল
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা সচল রাখা, এসব প্রতিষ্ঠানের পাশে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা, ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা উত্তোলন ও বহনের ক্ষেত্রে বাধ্যতামূলক সংশ্লিষ্ট থানাকে জানিয়ে ‘মানি স্কট’ সুবিধা নেওয়া। ছিনতাইকারীদের তথ্য সংগ্রহ করে নজরদারিতে রাখা অথবা তাদের ছবি জনসমক্ষে ঝুলিয়ে রাখা। অন্ধকারাচ্ছন্ন এলাকায় সিটি কপোরেশনের সমন্বয়ে আলোর ব্যবস্থা করা, বিভিন্ন পার্ক ও দর্শনীয় স্থানে আকস্মিক অভিযান চালানো। ছদ্মবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রাখা।

দুই ধরনের ছিনতাইকারী নিয়ে বিপাকে পুলিশ
শিক্ষার্থী ও গাড়িচালকরা ভয়াবহ ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে। তাদের শনাক্ত ও আটক করার ক্ষেত্রেও বিপাকে পড়ছে পুলিশ। বিমানবন্দর এলাকাকেন্দ্রিক কয়েকটি চক্র সক্রিয় রয়েছে। এর মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সাধারণ যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার নামে ছিনতাই করে তাদের রাস্তার পাশে ফেলে যাচ্ছে। অনেক সময় হত্যার ঘটনাও ঘটছে। আর শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক ছিনতাই বাড়ছে। হল ও হোস্টেলে থাকা শিক্ষার্থীদের মধ্যে ছিনতাইয়ে জড়িতদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে পুলিশ। এ ছাড়া রাতে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা শিক্ষার্থীদের তল্লাশির উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) খ. মহিদ উদ্দিন বলেন, ঢাকায় ছিনতাইপ্রবণ এলাকায় পুলিশ টহল বাড়ানো হয়েছে। এ ছাড়া বিভিন্ন ক্যাম্পাসকেন্দ্রিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। তার পরও ছিনতাইকারীরা সুযোগ সন্ধানে থাকে। তারা সুযোগ পেলেই দু-একটি ঘটনা ঘটাচ্ছে। তবে টাস্কফোর্স গঠনের পর ছিনতাই ঠেকাতে নতুন কর্মকৌশলের সুফল নগরবাসী পেতে শুরু করেছে। সূত্র : সমকাল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026
Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

July 30, 2026
রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

July 29, 2026

Latest News

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa