চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে এবং এটি প্রায় পাঁচ সপ্তাহ ধরে চলবে।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে সংশ্লিষ্টদের নিয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সভা শেষে শিক্ষা মন্ত্রণালয় জানায়, দেশের বর্তমান পরিস্থিতি এবং শিক্ষার্থীদের প্রস্তুতির বিষয়টি বিবেচনা করে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।
বৈঠকে এইচএসসি পরীক্ষার সময়সূচি (রুটিন) এবং পরীক্ষার সম্ভাব্য সময় পরিবর্তন নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
শিক্ষার্থীদের সুবিধা ও মতামতকে গুরুত্ব দিয়েই পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
এছাড়া সভায় আরও বলা হয়, প্রায় সাত বছর পর এবার পূর্ণ সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগে ৭ জুন থেকে পরীক্ষা শুরুর প্রাথমিক সিদ্ধান্ত থাকলেও পরবর্তীতে তা পরিবর্তন করে ২ জুলাই নির্ধারণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


