ইসরাইলি যুদ্ধবিমান বৈরুতের তিনটি আবাসিক এলাকায় ভোরে বিমান হামলা চালিয়েছে, দক্ষিণ লেবাননের বিভিন্ন শহরেও তীব্র আক্রমণ হয়েছে। কাফাত, হারেত হ্রিক ও দোহার আরামুনের একটি ভবন লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে রাষ্ট্রীয় বার্তাসংস্থা

লেবাননের রাজধানী বৈরুতের তিনটি এলাকায় আজ মঙ্গলবার ভোরে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।
লেবাননের আবাসিক ভবনগুলোকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে ইসরাইল।
লেবাননের রাষ্ট্রীয় বার্তাসংস্থা জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান ও কামান লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহর ও এলাকায় তীব্র হামলা চালিয়েছে।
রাষ্ট্রীয় বার্তাসংস্থা আরো জানায়, ইসরাইলের যুদ্ধবিমান বৈরুতের কাফাত ও হারেত হ্রিক এলাকায় দু’টি বিমান হামলা চালিয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
অপর একটি হামলায় যুদ্ধবিমান থেকে দোহার আরামুন এলাকার ভেনিস স্ট্রিটের শেষ প্রান্তে অবস্থিত একটি ভবনের ওপরের তলার একটি আবাসিক অ্যাপার্টমেন্টে আঘাত হানা হয়।
সূত্র : বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


