জুমবাংলা ডেস্ক : আগামীকাল (রবিবার) থেকে ভোর ৬টা থেকে বিএনপি-জামায়াতের ৪র্থ দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হবে তবে অবরোধ শুরুর আগেই শনিবার রাতে মাত্র ৪০ মিনিটের ব্যবধানে রাজধানীতে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়াও অল্প সময়ের ব্যবধানে দুটি ককটেলও বিস্ফোরিত হয়েছে।

Advertisement

শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে মতিঝিলে নটর ডেম কলেজের সামনে, ৮টা ৩০ মিনিটে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে এবং রাত ৯টার দিকে গুলিস্তানে সুন্দরবন স্কয়ারের সামনে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ তিন ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অবরোধের সমর্থনে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার তানহা বিন জসিম বলেন, রাত ৯টার দিকে গুলিস্তানের সুন্দরবন স্কয়ারের সামনে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি ‘সময় নিয়ন্ত্রণ’ পরিবহনের।

ডিউটি অফিসার বলেন, রাত ৮টা ৩০ মিনিটের দিকে গাবতলী বাস স্ট্যান্ডের সামনে আরেকটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে অগ্নি নির্বাপণ করে। আগুন দেওয়ার ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে রাজধানীর ফার্মগেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। খবর পেয়ে তেজগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গেছে। শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফার্মগেটের বাবুল টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সারোয়ার আলম খান বলেন, সন্ধ্যা সোয়া ৭টার দিকে ককটেল বিস্ফোরিত হওয়ার খবর পাই। এর কিছুক্ষণের মধ্যেই আমরা ঘটনাস্থলে চলে আসি। প্রাথমিকভাবে আমাদের ধারণা বাবুল টাওয়ার কিংবা ফার্মগেটের ফুটওভার ব্রিজ অথবা অন্য কোনো ভবন থেকে ককটেল দুটি নিক্ষেপ করা হয়েছে। এ বিষয়ে আমরা তদন্ত করছি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.