দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে ২০২৬ সালের এপ্রিলের শুরুতে সরবরাহের জন্য তিন কার্গো এলএনজি ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

LNG

Advertisement

বুধবার অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত চলতি বছরের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অষ্টম সভা এবং নতুন সরকারের প্রথম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ পাবলিক প্রকিউরমেন্ট রুলস ২০২৫-এর বিধি ১০৫ (৩) (ক) অনুযায়ী আন্তর্জাতিক কোটেশন পদ্ধতিতে এই ক্রয়ের প্রস্তাব উত্থাপন করে।

প্রস্তাব অনুযায়ী, যুক্তরাজ্যের টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড প্রতি এমএমবিটিইউ ২১ দশমিক ৫৮ মার্কিন ডলার দরে এক কার্গো এলএনজি সরবরাহ করবে।

অন্যদিকে দক্ষিণ কোরিয়ার পস্কো ইন্টারন্যাশনাল কর্পোরেশন প্রতি এমএমবিটিইউ ২০ দশমিক ৭৬ মার্কিন ডলার দরে দুই কার্গো এলএনজি সরবরাহ করবে।

এই তিন কার্গো এলএনজি ক্রয়ে আনুমানিক ব্যয় হবে যথাক্রমে ৯০৭ কোটি ৮৪ লাখ টাকা, ৮৭৩ কোটি ৩৪ লাখ টাকা এবং ৮৭৩ কোটি ৩৪ লাখ টাকা।

দেশের বিদ্যুৎ উৎপাদন ও শিল্প কার্যক্রমে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ বজায় রাখতে এলএনজি ক্রয়ের প্রস্তাবগুলো অনুমোদনের সুপারিশ করেছে কমিটি।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

কর্মকর্তারা জানান, দেশে ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটানো ও জাতীয় জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা বজায় রাখতে সরকার নিয়মিতভাবে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে এলএনজি সংগ্রহ করে যাচ্ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.