জুমবাংলা ডেস্ক : গত তিন বছরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৯০ জন সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

Advertisement

বুধবার (১৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

নিরাপত্তা বাহিনীর ক্ষমতার অপব্যবহার নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় যে প্রতিবেদন প্রকাশ করেছে, সে বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আমরা নাকি আইন-শৃঙ্খলা বাহিনীর দুই-একজন সদস্যের ওপর ব্যবস্থা নিয়েছি, এটা ঠিক নয়। গত তিন বছরে র‍্যাব ও পুলিশের ১৯০ জন সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে।

তিনি বলেন, মার্কিন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, খালেদা জিয়া রাজনৈতিক কারাবন্দি। তবে তিনি রাজনৈতিক কারাবন্দি নন। মানবিক কারণে তাকে জেল থেকে মুক্তি দিয়ে বাসায় যেতে দেওয়া হয়েছে।

অক্ষয়ের এই 8টি সিনেমা এখনো মুক্তি পায়নি সিনেমা হলে

প্রতিমন্ত্রী আরও বলেন, মার্কিন প্রতিবেদনে বাংলাদেশে এলজিবিটি অধিকার নেই উল্লেখ করা হয়েছে। তবে মুসলিম দেশ হিসেবে বাংলাদেশে এই অধিকার দেওয়া হবে না। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, মার্কিন প্রতিবেদন আমরা স্টাডি করছি। এরপর বিস্তারিত প্রতিক্রিয়া জানাবো। ভ্রান্ত তথ্যগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা অব্যাহত রাখবো।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.