Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে দেশে ৩০ হাজার বিদেশি, অধিকাংশই ভারত-চীনের
জাতীয়

মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে দেশে ৩০ হাজার বিদেশি, অধিকাংশই ভারত-চীনের

By Saiful Islamডিসেম্বর 23, 20244 Mins Read

জুমবাংলা ডেস্ক : মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন অন্তত ৩০ হাজার বিদেশি। তাদের মধ্যে অধিকাংশই ভারত ও চীনের নাগরিক। ভিসার মেয়াদ উত্তীর্ণ হলেও তারা এখনো মেয়াদ বাড়ানো বা নবায়নের জন্য আবেদন করেনি।

Advertisement

একটি গোয়েন্দা সংস্থা এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের (ডিআইপি) ভিসা শাখার সূত্রের কাছ থেকে এ তথ্য জানা গেছে।

গত ৮ ডিসেম্বর বৈধ ভিসা ছাড়া বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিদ্যমান নিয়মানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে সতর্ক করা হয়, ভিসার মেয়াদ না বাড়ালে বা নবায়ন না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গত মাসে ভিসার মেয়াদ বাড়াতে বা নবায়ন করতে ১৫ হাজার আবেদন জমা পড়েছে।

তথ্য অনুসারে, মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে বাংলাদেশে যেসব বিদেশিরা রয়েছেন তাদের মধ্যে ভারতীয়দের সংখ্যা সবচেয়ে বেশি।

১৩ ডিসেম্বর পর্যন্ত প্রায় ৪৫ হাজার ভারতীয় বাংলাদেশে বসবাস করছেন। তাদের অধিকাংশই এখানে কর্মজীবী এবং বাকিরা শিক্ষার্থী।

গোয়েন্দা সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাংলাদেশে বসবাসরত ভারতীয়দের অন্তত ৬০ শতাংশের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। অর্থাৎ, প্রায় ২৭ হাজার ভারতীয় নাগরিক মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে বাংলাদেশে অবস্থান করছেন।

স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডেটাবেস অনুযায়ী, মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে বাংলাদেশে বসবাসকারী বিদেশিদের মধ্যে চীনের নাগরিকরা দ্বিতীয় স্থানে রয়েছে।

ওই কর্মকর্তা বলেন, বর্তমানে বাংলাদেশে প্রায় ১০ হাজার চীনা নাগরিক রয়েছেন এবং তাদের মধ্যে ৪০ শতাংশের ভিসার মেয়াদ শেষ।

ডেটাবেস অনুযায়ী, প্রায় ১৩ হাজার মার্কিন নাগরিক দেশে রয়েছে। তবে তাদের মধ্যে অনেকের দ্বৈত নাগরিকত্ব রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

১৩ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করছেন প্রায় এক লাখ ১৯ হাজার বিদেশি।

অন্যান্য বিদেশি নাগরিকদের মধ্যে যুক্তরাজ্যের সাড়ে সাত হাজার, কানাডার সাড়ে চার হাজার, নেপালের সাড়ে তিন হাজার, রাশিয়ার সাড়ে চার হাজার, জাপানের সাড়ে চার হাজার, শ্রীলঙ্কার আড়াই হাজার, পাকিস্তানের দুই হাজার, ইতালির দুই হাজার, বেলারুশের ৫০০, ইন্দোনেশিয়ার ৫০০, ভুটানের ৩০০, পর্তুগালের ১৫০, ফিনল্যান্ডের ১০০ ও আর্জেন্টিনার ২২ জন রয়েছেন। এ ছাড়াও, আরও অন্তত ১৭ হাজার ৯২৮ জন রয়েছেন অন্যান্য দেশের, যাদের অনেকেই আফ্রিকার দেশগুলো থেকে এসেছেন।

ভারতীয় ও চীনা নাগরিক ছাড়াও প্রায় এক হাজার ১৭ জন দক্ষিণ কোরিয়ার, ১৮৭ জন শ্রীলঙ্কার, ২৩১ জন যুক্তরাজ্যের, ৯৭ জন কানাডিয়ান ও ৪৬১ জন নাইজেরিয়ান নাগরিক ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও বাংলাদেশে অবস্থান করছেন।

জরিমানা
ডিআইপির ভিসা শাখার তথ্য মতে, ভিসার মেয়াদ শেষ হওয়া এই বিদেশিদের বাংলাদেশ ত্যাগ করার আগে জরিমানা দিয়ে ভিসা নবায়ন করতে হবে কিংবা আইনি জটিলতার ঝুঁকি নিতে হবে।

আগে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থানের জন্য জরিমানা ছিল প্রতিদিন ২০০ টাকা, মাসিক ১০ হাজার টাকা এবং তিন মাস পর্যন্ত থাকার জন্য সর্বোচ্চ ৩০ হাজার টাকা।

ডিআইপির পরিচালক (পাসপোর্ট, ভিসা ও পরিদর্শন) নাদিরা আক্তার জানান, গত ৫ ডিসেম্বর এই কাঠামো সংশোধন করা হয়েছে।

তিনি বলেন, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর প্রথম ১৫ দিনের জন্য জরিমানা এখন প্রতিদিন এক হাজার টাকা। ১৫ দিন পর থেকে ৯০ দিন পর্যন্ত জরিমানা প্রতিদিন দুই হাজার টাকা। এরপর ৯১ দিন থেকে প্রতিদিনের জরিমানা তিন হাজার টাকা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কবার্তার প্রভাব সম্পর্কে জানতে চাইলে নাদিরা বলেন, এটা এত দ্রুত বলা যাবে না। কারণ, খুব সম্প্রতি এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। তাছাড়া, ছুটির কারণে আমরা সাধারণত ডিসেম্বরের শেষের দিকে প্রচুর পরিমাণে ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন পাই। মাসখানেকের মধ্যে আমাদের কাছে সম্পূর্ণ তথ্য চলে আসবে।

ছাড়
এসবি ও ডিআইপি কর্মকর্তারা জানান, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর শিক্ষার্থীদের সাধারণত তিন মাস পর্যন্ত শাস্তির আওতায় আনা হয় না। এই সময়ের পর শিক্ষার্থীদেরও জরিমানা দিতে হবে। এ ছাড়া, দ্বৈত নাগরিকদেরও শাস্তি থেকে অব্যাহতি দেওয়া হয়।

একজন জেষ্ঠ্য ডিআইপি কর্মকর্তা জানান, জরিমানার পরিমাণ বেশি হয়ে গেলে চীন ও আফ্রিকান দেশগুলোর নাগরিক বা শিক্ষার্থীরা বেশি সমস্যার সৃষ্টি করে।

তিনি বলেন, এর থেকে পরিত্রাণ পেতে সরকার সিদ্ধান্ত নিয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত না করলে তাদেরকে নিয়োগকারী কোম্পানি এবং তাদের অধ্যয়নরত বিশ্ববিদ্যালয়গুলোকে শাস্তি দেওয়া হবে।

ডিআইপি পরিচালক নাদিরা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর ভিসার চিঠি দেওয়ার আগে বিদেশি শিক্ষার্থীদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ভালোভাবে পরীক্ষা করা উচিত। কারণ, অনেক আফ্রিকান নাগরিক আর্থিক সমস্যার সম্মুখীন হন।

আইনি ব্যবস্থা
অবৈধভাবে দেশে অবস্থানকারীদের বিরুদ্ধে ‘ফরেনার্স অ্যাক্ট, ১৯৬৪’র অধীনে সংশ্লিষ্ট আদালতে মামলা করার অনুমোদন দিতে পারেন এসবির অতিরিক্ত মহাপরিদর্শক।

সূত্র জানায়, আইনি কাঠামোর দুর্বলতা ও তথ্যের স্বল্পতার কারণে বিদেশি নাগরিকরা মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে চলে যাচ্ছেন।

মেয়াদোত্তীর্ণ ভিসাধারী এই ব্যক্তিদের মধ্যে অনেকেই মাদক চোরাচালান, জালিয়াতি, জাল মুদ্রা লেনদেন, অবৈধ ভিওআইপি ব্যবসা, স্বর্ণ চোরাচালান, অনলাইন ক্যাসিনো, এমনকি মানবপাচারের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের অনেকে অবৈধ চ্যানেলে নিজ দেশে অর্থপাচার করেন বলেও সন্দেহ করা হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক এনামুল হক সাগর বলেন, কোনো বিদেশি নাগরিকের বাংলাদেশে অবৈধভাবে থাকার সুযোগ বা বৈধতা নেই। যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে দেশে থাকবেন, তাদের বিরুদ্ধে পুলিশ যথাযথ আইনি ব্যবস্থা নেবে। সবাইকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

সূত্র: দ্য ডেইলি স্টার

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
সাইমন ড্যানজাক

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’: সাইমন ড্যানজাক

জুন 17, 2026
নবম পে-স্কেলে

নবম পে-স্কেলে ১১-২০ গ্রেডে ভাতা বাড়ছে পাঁচ গুণ

জুন 17, 2026
ঝড়ের শঙ্কা

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

জুন 17, 2026
Latest News
সাইমন ড্যানজাক

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’: সাইমন ড্যানজাক

নবম পে-স্কেলে

নবম পে-স্কেলে ১১-২০ গ্রেডে ভাতা বাড়ছে পাঁচ গুণ

ঝড়ের শঙ্কা

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

Sangsad

সকালে প্রধানমন্ত্রীর ধমক, বিকেলে সংসদে

চিকিৎসক ডা. নাফিসা তাবাসসুম

নারী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ৪ জনের বিরুদ্ধে তদন্তে সিআইডি

PM

‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

প্রতিষ্ঠানপ্রধানদের বেতন-ভাতা

ভুল তথ্য দেওয়ায় এমপিও প্রতিষ্ঠানপ্রধানদের বেতন-ভাতা বন্ধ হচ্ছে

Sikkha Minister

কারিগরিতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ, জবি’র প্রতি থাকবে সুনজর : শিক্ষামন্ত্রী

বজ্রসহ ঝড়ের আশঙ্কা

৮ অঞ্চলে বজ্রসহ ঝড়ের আশঙ্কা, নদীবন্দরকে সতর্ক সংকেত

প্রধানমন্ত্রী

কৃষি ও কৃষকদের নিয়ে সরকারের পদক্ষেপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa