Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ৩০ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি, মন্ত্রণালয়ে বাবার চেয়ারে বসলেন মেয়ে!
জাতীয়

৩০ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি, মন্ত্রণালয়ে বাবার চেয়ারে বসলেন মেয়ে!

By Shamim RezaMarch 2, 20263 Mins Read

১৯৯৬ সালে যে চেয়ার ছেড়ে গেছেন বাবা ৩০ বছর পর সেই চেয়ারে বসলেন তারই মেয়ে। বলছি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের কথা। আজ থেকে ৩০ বছর আগে এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তার বাবা ফজলুর রহমান (পটল)। বড় ভাইয়ের সঙ্গে প্রতিদ্বিন্দ্বীতা করে প্রথমবার এমপি হয়ে বাবার ছেড়ে যাওয়া সেই মন্ত্রণালয়েরই প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন পুতুল।
ফারজানা শারমিনের জন্ম ১৯৮৪ সালের নভেম্বরে। তিনি নাটোর-১ আসনে চারবারের নির্বাচিত সংসদ সদস্য ফজলুর রহমান পটলের মেয়ে।

মন্ত্রণালয়

Advertisement

তাদের গ্রামের বাড়ি লালপুর উপজেলার গৌরীপুর গ্রামে। ফজলুর রহমান ১৯৯১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরে ১৯৯৩ সালে তাকে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ১৯৯৬ সালের বেগম জিয়ার নেতৃত্বাধীন ১১ দিনের সরকারেও একই মন্ত্রণালয়ের পাশাপাশি ধর্ম মন্ত্রণালয়েরও দায়িত্ব পান তিনি। কিন্তু, মাত্র দশ দিনের মাথায় ৩০ মার্চ ক্ষমতা ছেড়ে দিতে হয় তাদের। ১৯৯৬ সালের ৩০ মার্চ বাবার ছেড়ে যাওয়া সমাজ কল্যাণ প্রতিমন্ত্রীর সেই দায়িত্ব ৩০ বছর পর গত ১৭ ফেব্রুয়ারি গ্রহণ করেছেন মেয়ে ফারজানা শারমিন পুতুল। সমাজকল্যাণের পাশাপাশি তাকে দেওয়া হয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও।

পুতুল পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। তারপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন লন্ডন বিশ্ববিদ্যালয় ও বিপিপি ইউনিভার্সিটি কলেজ, লন্ডন থেকে। শিক্ষাজীবন শেষে দেশে ফিরে ২০০৮ সালে তিনি বাংলাদেশ জেলা আদালতে অ্যাডভোকেট হিসেবে আইনজীবী জীবন শুরু করেন। ২০১২ সালে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনচর্চার অনুমতি লাভ করেন। ২০২৪ সালে ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের সদস্য করা হয় তাকে।

রাজনৈতিক পরিবারে জন্ম নিলেও সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত ছিলেন না ফারজানা শারমিন পুতুল। তবে ২০১৬ সালে বাবা ফজলুর রহমান মারা যাওয়ার পর থেকে তিনি রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। পরে তিনি নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোনীত হন। পুতুল বিএনপি চেয়ারপারসনের বৈদেশিক বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারীদের একজন। এছাড়া তিনি দলটির মানবাধিকার কমিটি এবং মিডিয়া সেল কমিটিতেও কাজ করেছেন।

ফারজানা শারমীন এবার নাটোর-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রথমবারের সংসদ সদস্য নির্বাচিত হন। প্রথম এমপি হয়েই পেয়েছেন দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব। তবে, এই নির্বাচন তার জন্য খুব একটা সহজ ছিল না। কারণ, জামায়াতের প্রার্থী ও বিএনপির বিদ্রোহী প্রার্থীর পাশাপাশি পুতুলের প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন তারই ভাই ইয়াসির আরশাদ। যদিও যদিও এক পর্যায়ে মাঠ ছেড়ে দিয়েছেন তার ভাই। তবু জামায়াতে ইসলামীর প্রার্থী আবুল কালাম আজাদ ও নিজ দলের বহিষ্কৃত নেতা তাইফুল ইসলামের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে ১২ হাজার ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন ফারজানা শারমীন পুতুল।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

ফারজানা শারমীন প্রতিমন্ত্রী হওয়া উচ্ছ্বসিত এলাকাবাসীর প্রত্যাশা তার হাত ধরে এলাকার উন্নয়নের পাশাপাশি সারাদেশে ছড়িয়ে যাবে নাটেরের সুনাম।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা

June 30, 2026
নিজের ওজন

নিজের ওজন ৪৩ কেজি, বহন করেন ১০০ কেজি!

June 30, 2026
তথ্য উপদেষ্টা

নিষেধাজ্ঞা থাকলে রাজনীতি করতে পারবে না আ. লীগ : তথ্য উপদেষ্টা

June 30, 2026

Latest News

প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা

নিজের ওজন

নিজের ওজন ৪৩ কেজি, বহন করেন ১০০ কেজি!

তথ্য উপদেষ্টা

নিষেধাজ্ঞা থাকলে রাজনীতি করতে পারবে না আ. লীগ : তথ্য উপদেষ্টা

নতুন পে-স্কেল

নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সর্বশেষ যা জানা গেল

দেশের স্বাস্থ্যব্যবস্থা

বদলে যাচ্ছে দেশের স্বাস্থ্যব্যবস্থা, সরকারের বড় পরিকল্পনা

NRB

রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ: নতুন এনবিআর চেয়ারম্যান

বজ্রবৃষ্টি

দমকা হাওয়া-বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শিক্ষামন্ত্রী

বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যা সমাধানে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৩টি উপজেলা গঠন

১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের

ডা. জাহেদ

আরবি হরফ সম্বলিত পতাকা টাঙানোর ঘটনায় তদন্ত চলছে : ডা. জাহেদ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa